মার্কিন দূতাবাসের প্রটোকল অফিসার পরিচয়ে আইসিটি মিনিস্ট্রিতে আসিফ নজরুলের স্ত্রী শিলা আহমেদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মে, ২০২৬

মার্কিন দূতাবাসের প্রটোকল অফিসার পরিচয়ে আইসিটি মিনিস্ট্রিতে আসিফ নজরুলের স্ত্রী শিলা আহমেদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মে, ২০২৬ |
সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের স্ত্রী শিলা আহমেদ গতকাল (৫ মে) মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা রেহানার সঙ্গে আইসিটি টাওয়ারে একটি অনির্ধারিত বৈঠক করেছেন বলে প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে। বৈঠকে শিলা আহমেদ একজন মার্কিন নাগরিক এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের এক কর্মকর্তাকে সঙ্গে নিয়ে যান। তিনি নিজেকে মার্কিন দূতাবাসের প্রটোকল অফিসার হিসেবে পরিচয় দিয়ে সাক্ষাতের ব্যবস্থা করেন বলে জানা গেছে। বৈঠকটি পূর্বনির্ধারিত ছিল না; শিলা আহমেদ সরাসরি গিয়ে পরিচয় দিয়ে বৈঠকটি সম্পন্ন করান। সাক্ষাতের সময় শিলা আহমেদ বারবার জানতে চান ওই স্থানে সাংবাদিক উপস্থিত আছেন কি না। এতে কিছু লুকানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। সাংবাদিক জাওয়াদ

নির্ঝর সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত ভিডিও ফাঁস করলে বিষয়টি আলোচনায় আসে। এ ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে, শিলা আহমেদ কি সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে সক্রিয় ভূমিকা নিয়েছেন? বৈঠকে কী বিষয় আলোচিত হয়েছে এবং সাংবাদিকদের কাছ থেকে কেন তা গোপন রাখার চেষ্টা করা হয়েছে— এসব বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। আইসিটি উপদেষ্টা কার্যালয় বা সংশ্লিষ্ট পক্ষগুলো এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিষয়টি নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’ ‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ গ্রাজুয়েটের তালিকায় ৭ জনই বাংলাদেশি ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ফিফার কাছে অভিযোগ করল মিশর পেনাল্টি মিস করার পর যা ভেবেছিলেন মেসি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু মহিলা লীগ নেত্রী ফরিদা গ্রেফতার ১৩ বছর পর পিতৃত্বের স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু ‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব