ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন
নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?
ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের
সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি
জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও
তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয়
জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
রোমে মানববন্ধন: বাংলাদেশে কারাবন্দী সাংবাদিক ও বুদ্ধিজীবীদের মুক্তির দাবি
বাংলাদেশে কারাবন্দী সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবীদের মুক্তির দাবিতে ইতালির রোমে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্বাধীন বাংলা হিউম্যান ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের চেয়ারম্যান সৈয়দ সুমনের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি সাংবাদিক রিয়াজ হোসেনের পরিচালনায় আয়োজিত এ কর্মসূচিতে টেলিযোগাযোগের মাধ্যমে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম, বিশিষ্ট সাংবাদিক শাবান মাহমুদ এবং কারামুক্ত সাংবাদিক শেখ জামাল।
এছাড়াও সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন ইতালি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাতাব হোসেন, সাধারণ সম্পাদক আলমগির হোসেনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কিন্তু বাংলাদেশে
ইউনূস শাসনামলে সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবীদের ওপর দমন-পীড়ন বেড়ে যাওয়ায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা অবিলম্বে সকল নিরপরাধ বন্দীর মুক্তি এবং দেশে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
ইউনূস শাসনামলে সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবীদের ওপর দমন-পীড়ন বেড়ে যাওয়ায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা অবিলম্বে সকল নিরপরাধ বন্দীর মুক্তি এবং দেশে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।



