ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের
খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের
ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’
‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের
শহীদ খামেনির রাষ্ট্রীয় জানাজা চলাকালে ট্রাম্পের কটাক্ষ
খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের
হরমুজ মিশনে যোগ দিতে দক্ষিণ কোরিয়াকে ট্রাম্পের চাপ
হরমুজ প্রণালিতে দক্ষিণ কোরিয়ার একটি পণ্যবাহী জাহাজসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দক্ষিণ কোরিয়াকে যুক্তরাষ্ট্রের সামরিক উদ্যোগ ‘প্রজেক্ট ফ্রিডম’-এ যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযানের প্রেক্ষাপটে ইরান কয়েকটি অপ্রাসঙ্গিক দেশের জাহাজে গুলি চালিয়েছে, যার মধ্যে একটি দক্ষিণ কোরিয়ার কার্গো জাহাজও রয়েছে।
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সাতটি ছোট নৌযান ধ্বংস করেছে। তবে দক্ষিণ কোরিয়ার জাহাজ ছাড়া অন্য কোনো জাহাজে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
হরমুজ প্রণালিতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে বের করে আনতে যুক্তরাষ্ট্র এই ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান শুরু করেছে।
দ্য
কোরিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার শিপিং কোম্পানি পরিচালিত পানামা পতাকাবাহী একটি জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিউল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের কাছাকাছি অবস্থানরত ওই জাহাজে ২৪ জন নাবিক ছিলেন। এর মধ্যে ছয়জন দক্ষিণ কোরীয় এবং বাকিরা বিদেশি নাগরিক। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।