পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলেও বাংলাদেশের পররাষ্ট্রনীতি বদলাবে না – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মে, ২০২৬

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলেও বাংলাদেশের পররাষ্ট্রনীতি বদলাবে না

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৬ |
ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে হটিয়ে বিজেপি ক্ষমতায় এলেও এতে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এর আগে তিনি সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক অধিবেশনে অংশ নেন। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ভারতের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সবক্ষেত্রে একই থাকবে। ‘বাংলাদেশ প্রথম’ নীতির ভিত্তিতেই দেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে। ভারতে যে সরকারই আসুক না কেন, এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন হবে না। তিনি বলেন, নিজেদের পররাষ্ট্রনীতির আলোকে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে বাংলাদেশ সব দেশের

সঙ্গে সম্পর্ক এগিয়ে নেবে। ডিসি সম্মেলনে কী নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আমাদের যখন আমরা অবৈধ অভিবাসনের কথা বলি, সেগুলো যদি রোধ করতে হয়, আমাদের নাগরিকরা—বাংলাদেশিরা যে বিভিন্ন দালাল চক্রের হাতে পড়ে তারা বিদেশে যে বিপদে পড়ছে, অনেক সময় তারা মৃত্যুবরণ করছে। এসব যদি আমাদের রোধ করতে হয়, তাহলে আমাদের জেলা প্রশাসকদের একটা বড় ভূমিকা আছে অ্যাওয়ারনেস বিল্ডিংয়ে, সামাজিক একটি জাগরণ তৈরি করতে, যাতে আমাদের সাধারণ জনগণ যাতে এ ধরনের কাজে, মানে দিকে না যায়, এ সকল দালাল চক্রের হাতে না পড়ে, সেটাতেও উনাদের ভূমিকা আছে। সে সকল নিয়ে কথা হয়েছে। জেলা প্রশাসকদের যে কোনো পরামর্শ নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে

প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা যেটা বলেছি যে, জেলা প্রশাসকগণ যে কোনো সময় যে কোনো বিষয়ে যদি তারা আমাদের সাথে আলোচনা করতে চান, শেয়ার করতে চান, কোনো পরামর্শ দিতে চান, সেগুলো উন্মুক্ত আছি আমরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তাদের যোগাযোগ উন্মুক্ত আছে, তারা যে কোনো সময় এসে আমাদের সাথে কথা বলতে পারেন। এবং যোগাযোগ তো আছেই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের ডিসি পর্যায়ের এবং উপজেলা পর্যায়ের এমনকি সবসময় যোগাযোগ আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল