ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন
নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?
ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের
সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি
জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও
তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয়
জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
‘গুম’ থাকা আয়েশা ৭ বছর পর ফিরলেন জীবিত!
চাঁপাইনবাবগঞ্জে ‘গুম’ হয়ে যাওয়া আয়েশা খাতুন (২৪) নামে এক তরুণীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।
অপহরণ ও হত্যা মামলা পরবর্তী ৭ বছর ধরে নিরুদ্দেশ থাকা আয়েশাকে গতকাল রোববার রাত সোয়া আটটার দিকে জেলার ভোলাহাট উপজেলার ভোলাহাট ঢাকা বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক কামাল হোসেন জানান, ২০১৯ সালের ৩১শে মে ভোলাহাট উপজেলার খাল আলমপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে আয়েশা খাতুন নিজ বাড়ি থেকে নিখোঁজ হন।
আয়েশাকে অপহরণ ও হত্যার পর লাশ গুম করা হয়েছে দাবি করে তার মা আদরী বেগম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ আদালতে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হলেও বিষয়টি ভোলাহাট থানায় তদন্তাধীন ছিল।
দীর্ঘদিন
তদন্তের একপর্যায়ে গত রোববার রাতে অভিযান চালিয়ে আয়েশা খাতুনকে উদ্ধার করে পুলিশ। তবে তিনি ‘মানসিক ভারসাম্যহীন’ আচরণ করছিলেন বলে জানিয়েছে পুলিশ। উপপরিদর্শক কামাল হোসেন আরও জানান, সোমবার আয়েশা খাতুনকে প্রধান বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে পরিবারের জিম্মায় দেওয়ার নির্দেশ দেন। এদিকে, আয়েশার নিরুদ্দেশের পেছনে ‘গুম’ নাটক কিংবা প্রতিপক্ষকে ফাঁসাতে পরিবারের জ্ঞাতসারে ‘আত্মগোপন’-এর ঘটনা ছিল কিনা, এ নিয়েও পুলিশি তদন্ত চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।