মুক্ত গণমাধ্যম দিবসে দেশান্তরি ঢাকা পোস্ট সম্পাদকের স্মৃতিচারণ: শফিক ও তার প্রেশারগ্রুপ থেকে সন্তানদের রক্ষায় দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মে, ২০২৬

মুক্ত গণমাধ্যম দিবসে দেশান্তরি ঢাকা পোস্ট সম্পাদকের স্মৃতিচারণ: শফিক ও তার প্রেশারগ্রুপ থেকে সন্তানদের রক্ষায় দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৬ |
৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। যখন বিশ্বজুড়ে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে আলোচনা চলছে, তখন বাংলাদেশের একজন জ্যেষ্ঠ সাংবাদিকের দেশান্তরী হওয়ার করুণ গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হুমকি, মামলা এবং শেষ পর্যন্ত সপরিবারে দেশ ছাড়ার অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা পোস্ট’-এর সাবেক সম্পাদক মহিউদ্দীন সরকার। মহিউদ্দীন সরকার তার লেখায় জানান, ঢাকা পোস্টে এনসিবিটির পাঠ্যপুস্তকের নিম্নমানের কাগজ এবং সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর থেকেই পরিস্থিতির অবনতি ঘটে। তিনি সাবেক প্রেস সচিব ও ডেপুটি প্রেস সচিবের হুমকি ধামকি আর খারাপ ব্যাবহার প্রসঙ্গে বলেন, “আনুমানিক

সোয়া দশটার দিকে প্রেস সচিব শফিক ভাইয়ের ফোন আসে। তিনি কোনো একটি সংবাদ নিয়ে অত্যন্ত উত্তেজিত ছিলেন। মালিকের কাছে অভিযোগ করা, চাকরি খেয়ে দেওয়াসহ বিভিন্ন হুমকি-ধমকির কথা বলেন। আমি তাঁকে শান্ত করার চেষ্টা করলেও তিনি স্বাভাবিক হননি। শফিক ভাইয়ের সঙ্গে আমার পূর্ব পরিচয় থাকলেও, এ ধরনের আচরণ মেনে নেওয়া কষ্টকর ছিল। পরে সহকর্মীদের কাছ থেকে জানতে পারি, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রেস উইং ঢাকা পোস্টের বিরুদ্ধে বেশ নেতিবাচক ছিল। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংবাদ সম্মেলন কভার করার জন্য কার্ডই দেওয়া হয়নি এবং এসবি পাস আটকে দেওয়া হয়েছিল। বিশেষ করে উপ-প্রেস সচিব আজাদ মজুমদার আমার ব্যাপারে অত্যধিক নেতিবাচক ছিলেন।” পরবর্তিতে প্রতিবেদনটি ভাইরাল হওয়ার

পর একদিকে যেমন তথ্য মন্ত্রণালয়ে তার ডাক পড়ে, অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ও তার সন্তানদের প্রকাশ্য হুমকি দেওয়া শুরু হয়। এমনকি তার সন্তানদের স্কুল থেকে তুলে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। নিরাপত্তার অভাবে তিনি সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দিতে বাধ্য হন। পেশাগত কারণে রোষানলে পড়ার বর্ণনা দিয়ে তিনি বলেন, এনসিপি নেতার মানহানি মামলার রেশ কাটতে না কাটতেই বাড্ডা থানায় তার বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। দীর্ঘ ২৫ বছরের সাংবাদিকতা জীবনে কোনো অনৈতিক কাজে লিপ্ত না থেকেও এমন মামলার মুখোমুখি হওয়া তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। মহিউদ্দীন সরকারের মতে, এই মামলাগুলো ছিল তাকে পেশাগতভাবে দমানোর একটি পরিকল্পিত চেষ্টা। দীর্ঘ

২৫ বছরের সাংবাদিকতা জীবনে কখনোই কারো কোনো ক্ষতি করেছি মনে পড়ে না… পেশার সাথে সাংঘর্ষিক এমন কোনো কাজ করেছি বলে মনে হয় না। মিডিয়া হাউজ দখল এবং সম্পাদক পরিবর্তনের অস্থিরতার মধ্যে নিজের ও পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে গত বছরের ঈদুল আযহার পরদিন সপরিবারে দেশ ত্যাগ করেন তিনি। বিদায় নিতে পারেননি দীর্ঘদিনের সহকর্মী এমনকি তার একান্ত আপনজন চালক স্বাধীনের কাছ থেকেও। দেশ ছাড়ার পরও তার বিরুদ্ধে একই থানায় আরও একটি মামলা দেওয়া হয়েছে বলে তিনি জানান। ফেসবুক পোস্টের শেষে এই জ্যেষ্ঠ সাংবাদিক সহকর্মীদের কাছে দোয়া চেয়েছেন এবং বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ফিরে আসুক—এই প্রত্যাশা ব্যক্ত করেছেন। বর্তমানে বিএনপির নেতৃত্বে নতুন সরকারের সময়ে গণমাধ্যম

যেন ভালো থাকে এবং সাংবাদিকরা যেন নির্ভয়ে কাজ করতে পারেন, সেই প্রার্থনাও করেছেন তিনি। মহিউদ্দীন সরকারের এই অভিজ্ঞতা বর্তমান সময়ের সাংবাদিকতার কঠিন বাস্তবতাকে আবারও সামনে নিয়ে এসেছে। মুক্ত গণমাধ্যম দিবসে তার এই ‘নির্বাসন’ ও ‘নিপীড়নের’ গল্প সাংবাদিক মহলে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ সন্দেহে চলমান এসএসসি পরীক্ষার্থী কিশোর কারাগারে, শিক্ষাজীবন ধ্বংসে পুলিশের প্রতি ক্ষোভ ৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের ধর্ষণচেষ্টা: সালিশ-মীমাংসার নামে ধামাচাপার চেষ্টা যুবদল নেতাদের হামে সাড়ে ৫শ মায়ের কোল খালি, অথচ ইউনূসের হাহাকার সুদূর চীন নিয়ে! ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াতের দ্বন্দ্ব: ৪৬২৫টি হতদরিদ্র পরিবারের ভাগ্য অনিশ্চিত চসিক যেন ‘শাহাদাত এন্টারপ্রাইজ’: টেন্ডার ছাড়াই কোটি কোটি টাকার গরুর হাট বাটোয়ারা! দুই মন্ত্রণালয়ের টানাহেঁচড়ায় ধ্বংসের মুখে চট্টগ্রামের গুলিয়াখালী ম্যানগ্রোভ বন ধানমন্ডি ২৭ নম্বরে শিল্পী-জনতার সমাবেশ: ধর্ষণ ও শিশু হত্যার বিরুদ্ধে প্রতিবাদ বাজেট ২০২৬-২৭: একদিকে কালোটাকা সাদা করার সুযোগ, অন্যদিকে রেকর্ড পরিমাণ ঘাটতি রাস্তা থেকে ধরে ইটভাটায় নিয়ে পথশিশুকে ধর্ষণচেষ্টা, যুবককে গণপিটুনি ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড বাসায় একা পেয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা কেমন হবে এই ৫ তারকার বিশ্বকাপ? ভারতে ‘আরশোলা জনতা’ কারা, জনপ্রিয়তার নেপথ্যে কী ঘুমধুম সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে নিহত ৩ কলকাতায় আকাশছোঁয়া ছাগল ও দুম্বার দাম, নেপথ্যে কী দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু ভারতীয় তরুণের মুখে হরমুজে ক্ষেপণাস্ত্র হামলা থেকে বেঁচে ফেরার গল্প দুই সাংবাদিক গ্রেপ্তারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর ঢাকার রাস্তায় এআই ক্যামেরা, কতটা কাজে দিচ্ছে