হাম থেকে বেঁচে ফিরলেও শিশুদের মস্তিষ্কের ভয়ঙ্কর ঝুঁকি, আসছে বছরগুলোয় এসএসপিই’র শঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মে, ২০২৬

হাম থেকে বেঁচে ফিরলেও শিশুদের মস্তিষ্কের ভয়ঙ্কর ঝুঁকি, আসছে বছরগুলোয় এসএসপিই’র শঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৬ |
বাংলাদেশে চলমান হাম মহামারীতে শিশুমৃত্যুর সরকারি হিসাব অনেক কম বলে আশঙ্কা করছেন শিশু বিশেষজ্ঞরা। বেসরকারি পিআইসিইউ (শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র) গুলোর তথ্য বিবেচনায় আনলে প্রকৃত মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের অন্তত ৩-৪ গুণ বেশি হতে পারে। তবে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর চিত্র দেখা দিতে পারে বেঁচে যাওয়া শিশুদের ক্ষেত্রে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, যেসব শিশু হাম থেকে বেঁচে ফিরছে, তাদের অনেকের মধ্যে আগামী বছরগুলোয় গুরুতর নিউরোলজিক্যাল জটিলতা দেখা দিতে পারে। এর মধ্যে সবচেয়ে আতঙ্কের নাম এসএসপিই (SSPE – Subacute Sclerosing Panencephalitis), যা মস্তিষ্কের প্রদাহজনিত একটি বিরল কিন্তু প্রায় মারাত্মক রোগ। বেসরকারি হাসপাতালের একজন শিশু বিশেষজ্ঞ নাম প্রকাশ না করার শর্তে বিডি ডাইজেস্ট-কে বলেন, “হাম

পরবর্তী নিউমোনিয়া ও সেপ্টিসেমিয়া (রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়া) অত্যন্ত ভয়ঙ্কর। আমি নিজেই আমার পিআইসিইউ-তে ৪ জন শিশুকে মৃত ঘোষণা করেছি।” তিনি আরও জানান, বেশিরভাগ আক্রান্ত শিশুকেই হাসপাতালে ভর্তি করা যাচ্ছে না। সিটের অভাবে অনেক শিশু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। যারা কোনোভাবে বেসরকারি হাসপাতাল বা আইসিইউতে ভর্তি হচ্ছে, তাদের পরিবারকে দালালের মাধ্যমে অতিরিক্ত টাকা দিয়ে পকেট একেবারে ফাঁকা করতে হচ্ছে। এই বিশেষজ্ঞ চিকিৎসক আরও বলেন, “যারা বেঁচে যাচ্ছে, তাদের মধ্যে অনেকেরই আগামী বছরগুলোয় নিউরোলজিক্যাল জটিলতা দেখা দেবে। রোগটির নাম এসএসপিই। মহামারী এখানেই শেষ নয়। যেসব বাচ্চা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে যাচ্ছে, তারাও ভবিষ্যতে মস্তিষ্কজনিত বিকলাঙ্গতায় ভুগবে।” এসএসপিই সাধারণত হাম আক্রান্ত হওয়ার কয়েক বছর পর

প্রকাশ পায় এবং এতে শিশুর বুদ্ধিবৃত্তিক ক্ষমতা, চলাফেরা, কথা বলা ও শরীরের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। চিকিৎসা খুবই সীমিত এবং রোগটি প্রায়শই প্রাণঘাতী। শিশু বিশেষজ্ঞদের মতে, হামের টিকাদান কর্মসূচিতে অব্যবস্থাপনা, পুষ্টিহীনতা এবং চিকিৎসা ব্যবস্থার চাপের কারণে এই মহামারী শিশুদের শুধু বর্তমান নয়, আগামী প্রজন্মের স্বাস্থ্য ও উন্নয়নের ওপরও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে। স্বাস্থ্য অধিদপ্তর এখনো বেঁচে যাওয়া শিশুদের দীর্ঘমেয়াদি নিউরোলজিক্যাল ঝুঁকি নিয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা সতর্কতা জারি করেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?