বাঘের বাচ্চার মতো লড়বেন মমতা, বিজেপিকে হুঙ্কার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ May, ২০২৬

বাঘের বাচ্চার মতো লড়বেন মমতা, বিজেপিকে হুঙ্কার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ May, ২০২৬ |
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। নির্বাচন কমিশনের প্রকাশিত প্রাথমিক ফলাফলে দেখা গেছে রাজ্যে এগিয়ে আছে বিজেপি। ভোট গণনার মধ্যেই এক ভিডিও বার্তায় বিজেপিকে হুঙ্কার দিয়েছেন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করব। ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে বিজেপি প্রথমবারের মতো বাংলায় ক্ষমতায় আসার দিকে এগোচ্ছে।’ তিনি বলেন, ‘তারা প্রথমে নিজেদের ফলাফল দেখাবে... এটা বিজেপির পরিকল্পনা। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করব।‘ সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টায় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়। প্রাথমিক ফলাফল অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ১৯০টি আসনে

এগিয়ে রয়েছে। আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (তৃণমূল কংগ্রেস) ৯৯টি আসনে এগিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট আসন সংখ্যা ২৯৪টি। সরকার গঠনের জন্য ১৪৮টি আসনে জয় প্রয়োজন। তথ্যসূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং