ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী
মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক
মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু
মধুপুরে মাদ্রাসায় ফের ছাত্রকে যৌন নির্যাতন
পাঁচ বছর বয়সি মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে এক মসজিদের ইমামকে ব্যাপক ধোলাই
মসজিদের ভেতরে মেয়েশিশুকে ধর্ষণ, নগ্ন অবস্থায় হাতেনাতে ইমাম আটক
সাভারে মাদ্রাসার টয়লেট থেকে পাকিস্তানে তৈরি রিভলবার-গুলি উদ্ধার
টঙ্গীতে বস্তির বিলাসবহুল এসি রুমে মাদক সেবন করেন নামিদামিরা
গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে হাজী মাজার বস্তি থেকে ৩১ জনসহ ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ বস্তিতে একটি বিলাসবহুল শীততাপনিয়ন্ত্রিত কক্ষ খুঁজে পায়, যার একটি সুরক্ষিত সুড়ঙ্গপথ রয়েছে। ওই কক্ষেই মাদক সেবন করে সমাজের নামিদামি ব্যক্তিরা।
সোমবার (৪ মে) টঙ্গী পশ্চিম থানা পুলিশ এই সংবাদ নিশ্চিত করেন।
পুলিশ জানায়, টঙ্গী মাজার বস্তিতে মাদকবিরোধী ধারাবাহিক অভিযান চলছে। চলমান অভিযানে রবিবার রাতে মাদক সেবন, মাদক কারবারি, ছিনতাইকারি ও অন্যান্য অপরাধে জড়িত ৩১ জনসহ ৩৮ জনকে গ্রেফতার করা হয়। তাদের দখল থেকে বিভিন্ন ধরনের মাদক উদ্ধার হয়েছে।
অভিযানকালে পুলিশ বস্তিতে শীতাতপনিয়ন্ত্রিত কক্ষ খুঁজে পেয়ে মাদক সেবনের আলামত জব্দ করে। বিলাসবহুল এই কক্ষে সুড়ঙ্গ
পথও খুঁজে পায় পুলিশ। নামিদামি লোকেরা এখানে মাদক সেবন করতে আসে বলে পুলিশ জানায়। টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩১ জন ও অন্যান্য অপরাধে আরও ৭ জনসহ মোট ৩৮ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেওয়া জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো: বেলায়েত হোসেন বলেন, টঙ্গীতে মাদক নির্মূলে অভিযান চলছে। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। মাদক বিক্রি ও সেবনের ক্ষেত্রে যাকে পাওয়া যাবে, তাকেই গ্রেফতার করা হবে, কোন দলীয় বিবেচনা করার সুযোগ নেই।