গজারিয়ায় পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মে, ২০২৬

গজারিয়ায় পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মে, ২০২৬ |
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ। রোববার (৩ মে) রাত সাড়ে ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পুরান বাউশিয়া কেন্দ্রীয় বড় মসজিদের সামনে থেকে রাত সাড়ে ৯টার দিকে পুরান বাউশিয়া গ্রামের মৃত জামাল বেপারীর ছেলে শরিফকে (২৭) ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে টেংগারচর ইউনিয়নের বড়ইকান্দি ভাটেরচর গ্রামের টাওয়ার এলাকায় নিজ দোকানে মাদক বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করা হয় বড়ইকান্দি ভাটেরচর গ্রামের মৃত শহিদুল্লাহ খন্দকারের ছেলে আলমগীর খন্দকারকে (৫০)। এ সময় তার

কাছ থেকে ১৯ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৫ হাজার ৪১০ টাকা উদ্ধার করা হয়। একই রাতে টেংগারচর ইউনিয়নের বৈদ্দারগাঁও এলাকায় অভিযান চালিয়ে হান্নান সরকারের ছেলে তানভীর আহাম্মেদ তুহিনকে (৩৫) তার বসতঘর থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ওসি হাসান আলী বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে মুন্সীগঞ্জ জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানায় জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মৌজা রেটে দিতে হবে সম্পদ কর ৪৯ বছরের রেকর্ড ভাঙতে চলেছেন বিজয়, সাফল্যের নেপথ্যে রয়েছে যা ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য, নিয়োগ হচ্ছে না যেসব কারণে বাঘের বাচ্চার মতো লড়বেন মমতা, বিজেপিকে হুঙ্কার ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি বিজেপির পরিকল্পনা ফাঁস করলেন মমতা, ফল মানবেন সূর্যাস্তের পর নতুন পে স্কেল বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল সরকার ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ নিহত ৪ টঙ্গীতে বস্তির বিলাসবহুল এসি রুমে মাদক সেবন করেন নামিদামিরা গজারিয়ায় পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে চোরাপথে আসছে ভারতীয় মসলা হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ প্রকল্প চালুর ঘোষণা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের ৯ দফা শান্তি প্রস্তাবের জবাবে ১৪ দফার নতুন প্রস্তাব দিল ইরান টাঙ্গাইলে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সরবরাহ স্বাভাবিক বাজারে অস্থিরতা কুমিল্লায় আটকের সাড়ে ১২ ঘণ্টা পর ছাড়া পেলেন সেই বিএনপি নেতা এএমজেড হাসপাতাল: ভুল রিপোর্টে শিশু আইরার অপচিকিৎসা ব্যক্তিশ্রেণির করের বোঝা বাড়বে