৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান চায় ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ May, ২০২৬

৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান চায় ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ May, ২০২৬ |
ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন ১৪ দফার প্রস্তাব পেশ করা হয়েছে, যেখানে দুই দেশের মধ্যকার অমীমাংসিত বিষয়গুলো আগামী ৩০ দিনের মধ্যে সমাধানের জোরালো আহ্বান জানানো হয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ‘নূর নিউজ’-এর তথ্যমতে, এই প্রস্তাবের মূল লক্ষ্য কেবল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নয়, বরং চলমান যুদ্ধের স্থায়ী অবসান ঘটানো। ইরানের নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা এই সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইরানের দাবির মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তেহরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, নৌ-অবরোধের সমাপ্তি এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার। এছাড়া ইরানের পক্ষ থেকে লেবাননে ইসরাইলি সামরিক অভিযানসহ যাবতীয় শত্রুতা বন্ধের দাবিও জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দেওয়া পূর্ববর্তী নয় দফার পরিকল্পনার

পাল্টা জবাব হিসেবে ইরান এই ১৪ দফার প্রস্তাবটি সামনে এনেছে। যদিও গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, তবুও দুই দেশের মধ্যে আলোচনার প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে এবং গত তিন সপ্তাহ ধরে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতিটি এখনো কার্যকর আছে বলে মনে হচ্ছে। এই কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে রোববার (৩ মে) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদির সাথে ফোনালাপ করেছেন। উল্লেখ্য, ওমান দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংলাপে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। সূত্র: আলজাজিরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং