বিএসটিআইয়ের নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ মে, ২০২৬

বিএসটিআইয়ের নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মে, ২০২৬ |
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মহাপরিচালক হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য অবসরপ্রাপ্ত কর কমিশনার, গবেষক ও লেখক কাজী ইমদাদুল হক। রোববার (৩ মে) তিনি বিএসটিআইতে মহাপরিচালক হিসেবে যোগদান করেন। দীর্ঘ তিন দশকের প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ কাজী ইমদাদুল হক দেশের রাজস্ব ব্যবস্থাপনা ও নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিসিএস (কর) ক্যাডারের ৭ম ব্যাচের এই জ্যেষ্ঠ কর্মকর্তা ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট এবং এনবিআরের কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি কর প্রশাসনের আধুনিকায়ন ও কাঠামোগত উন্নয়নে অবদান রাখেন। কর্মজীবনে তিনি কর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বিশেষ করে লার্জ ট্যাক্সপেয়ারস ইউনিটে (এলটিইউ) অতিরিক্ত

কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে অভ্যন্তরীণ রাজস্ব আহরণে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়। আন্তর্জাতিক করনীতি এবং দ্বৈত কর পরিহার চুক্তি (ডিটিএএ) বিষয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেও তিনি সুনাম অর্জন করেন। এছাড়া, ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে এমএসসি ডিগ্রিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। ছাত্রজীবনে সাহিত্য ও বিতর্কে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজেকে আলাদা করে তুলে ধরেন। তার রচিত ‘কালো টাকা’ (Black Money) গ্রন্থটি গবেষণাধর্মী কাজ হিসেবে বিশেষভাবে আলোচিত। প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি কাজী ইমদাদুল হক নিয়মিত সাহিত্যচর্চা ও গণমাধ্যমে আয়কর বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে কর সচেতনতা

বৃদ্ধিতে ভূমিকা রেখে আসছেন। অভিজ্ঞতা, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে বিএসটিআই’র কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভুল পথে হেঁটে শিখলেন অভিনেত্রী শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা এপ্রিলে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩১২ কোটি ৭০ লাখ ডলার ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান চায় ইরান ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, মে মাসে কালবৈশাখী-দাবদাহের শঙ্কা নেতানিয়াহু নয়, ইসরাইলের ভাগ্য নির্ধারণ করছেন ট্রাম্প! হজে বয়সসীমা নিয়ে নতুন ঘোষণা দিল সৌদি সামরিক হুমকির মুখেও সচল মার্কিন-ইরান কূটনৈতিক আলোচনা নগ্ন ভিডিও করে চাঁদা দাবি, পুলিশের ফাঁদে যুবক রেকর্ড দামে বিক্রি হলো মুঘলদের ‘সুপার কম্পিউটার’, যেসব কাজে ব্যবহার হতো এটি হাম ও হামের উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে যা বলল জার্মানি ও ন্যাটো সৌদি আরবে পৌঁছেছেন ৪৩ হাজার ৭৭৩ বাংলাদেশি হজযাত্রী বিএসটিআইয়ের নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক কর্মী ছাঁটাই করে এআই ব্যবহার অবৈধ ঘোষণা করল চীনা আদালত মাছ ধরতে গিয়ে যেভাবে বৃষ্টির লাশ খুঁজে পেলেন জেলে অনন্যা অতীত, নতুন প্রেমে আদিত্য আলোচনার জন্ম দিয়েছে সাবেক আর্জেন্টাইন তারকার ভাইরাল ছবি