ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন
নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?
ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের
সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি
জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও
তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয়
জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
হাওড়ে কৃষকের স্বপ্নভঙ্গ
প্রকৃতির রুদ্ররোষে আরও একবার বিপন্ন দেশের অন্নদাতার স্বপ্ন। কয়েকদিনের টানা বর্ষণ, উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢল আর আকস্মিক বন্যায় তলিয়ে গেছে নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারসহ দেশের বিস্তীর্ণ হাওড় ও কৃষি অঞ্চল। বলা বাহুল্য, সোনালি ধান ঘরে তোলার ঠিক আগমুহূর্তে ফসলের এই সলিলসমাধি শুধু হাজার হাজার কৃষকের ব্যক্তিগত ক্ষতিই নয়, বরং জাতীয় খাদ্য নিরাপত্তার জন্যও এক অশনিসংকেত। একদিকে ধারদেনা করে ফলানো ধান চোখের সামনে তলিয়ে যাওয়া, অন্যদিকে শ্রমিকের সংকট ও ধানের ন্যায্যমূল্য না পাওয়ার অনিশ্চয়তা-সব মিলিয়ে কৃষকের জন্য এক মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। বৃহস্পতিবার প্রতিবেদনে যে চিত্র উঠে এসেছে, তা অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক।
তবে এই সংকটে সরকার ইতোমধ্যে বেশকিছু সময়োপযোগী
পদক্ষেপ গ্রহণ করেছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোয় জরুরি ভিত্তিতে কৃষি পুনর্বাসনের কাজ শুরু হয়েছে। বিশেষ করে কৃষক কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা ও উপকরণ পৌঁছানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়। এছাড়া হাওড় অঞ্চলের বিশেষ পরিস্থিতির কথা বিবেচনা করে দুর্যোগকবলিত কৃষকদের কৃষি ঋণ মওকুফ বা অন্ততপক্ষে ঋণের কিস্তি আদায় স্থগিত করার বিষয়টিও সরকারের বিবেচনাধীন রয়েছে। অবশ্য সরকারের এই তৎপরতা ইতিবাচক হলেও মাঠপর্যায়ে এর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করাই মূল চ্যালেঞ্জ। প্রতিকূল আবহাওয়ার উপযোগী কৃষিপ্রযুক্তির উদ্ভাবন ও প্রসারে আমাদের আরও বিনিয়োগ প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে সরকারিভাবে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ও মূল্য দ্রুত কার্যকর করাও জরুরি, যাতে দুর্যোগের সুযোগ নিয়ে মধ্যস্বত্বভোগীরা ফায়দা লুটতে না
পারে। কৃষক কার্ডের মাধ্যমে যেন প্রকৃত ক্ষতিগ্রস্তরাই সহায়তা পায়, সেটিও নিশ্চিত করতে কঠোর তদারকি দরকার। আমরা মনে করি, অতীত ও বর্তমান পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনায় মনোযোগী হওয়া প্রয়োজন। স্থায়ী সমাধানে হাওড় অঞ্চলের বাঁধ নির্মাণে স্বচ্ছতা নিশ্চিত করা এবং আবহাওয়া পূর্বাভাসের বার্তা প্রান্তিক কৃষকের কাছে বোধগম্যভাবে পৌঁছানোর কার্যকর ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলাও এখন সময়ের দাবি। ভুলে গেলে চলবে না, কৃষক বাঁচলে দেশ বাঁচবে-এ কথাটি উপলব্ধি করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ও সঠিক নজরদারির মাধ্যমেই জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রভাব মোকাবিলা করা সম্ভব। সরকারের গৃহীত পদক্ষেপগুলো যদি স্বচ্ছতার সঙ্গে কৃষকের দোরগোড়ায় পৌঁছায়, তবেই
তারা এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস পাবে।