পাকিস্তানের মাধ্যমে নতুন প্রস্তাব দিয়েছে ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ May, ২০২৬

পাকিস্তানের মাধ্যমে নতুন প্রস্তাব দিয়েছে ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ May, ২০২৬ |
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে নতুন প্রস্তাব জমা দিয়েছে ইরান। বৃহস্পতিবার এক কূটনৈতিক সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রটির দাবি, আঞ্চলিক পরিস্থিতি উত্তপ্ত থাকায় তেহরান নতুন করে কূটনৈতিক উদ্যোগ জোরদার করছে। তবে এখনো যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি সতর্কবার্তা বিনিময় অব্যাহত রয়েছে। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান এই সংঘাতে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং দুই পক্ষের মধ্যে প্রস্তাব আদান-প্রদান করছে। এর আগে পাকিস্তানের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের কাছে ইরান একটি প্রস্তাব পাঠিয়েছিল, যেখানে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং সংঘাত কমানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে নতুন প্রস্তাবে কী রয়েছে, তা তাৎক্ষণিক জানাতে পারেনি আল-জাজিরা। এদিকে কূটনৈতিক প্রচেষ্টা চললেও এখনো বড় ধরনের অগ্রগতি

দেখা যায়নি। পারমাণবিক কর্মসূচি, অবরোধ এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে দুই পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং