ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের
খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের
ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’
‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের
শহীদ খামেনির রাষ্ট্রীয় জানাজা চলাকালে ট্রাম্পের কটাক্ষ
খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের
ইরানে ফের সামরিক হামলার সম্ভাবনা প্রবল: মার্কিন সিনেটর
মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষের সদস্য (সিনেটর) ও ডেমোক্র্যাট নেতা রিচার্ড ব্লুমেন্থাল জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন ইরানে ফের সামরিক হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। প্রশাসনের বিভিন্ন ব্রিফিং ও নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি এমন কথা জানিয়েছেন।
সিএনএন-এর সাংবাদিক এরিন বারনেটকে দেওয়া সাক্ষাৎকারে ব্লুমেন্থাল বলেন, ‘আমি যেসব ব্রিফিং পেয়েছি এবং অন্যান্য সূত্র থেকে আমার যে ধারণা হয়েছে, তাতে একটি সামরিক হামলার প্রবল সম্ভাবনা আছে।’ বিষয়টিকে উদ্বেগজনক উল্লেখ করেন এই মার্কিন সিনেটর বলেন, এটি আমেরিকান সেনাদের ঝুঁকির মুখে ফেলতে পারে। ব্যাপক হতাহতের আশঙ্কা আছে।
হামলার নির্দিষ্ট সময় সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি ব্লুমেন্থাল। তিনি বলেন, ‘আমি খুব বিস্তারিত বলতে পারছি না, কারণ এই ব্রিফিংগুলোর অন্তত একটি
অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে দেওয়া হয়েছে। ঠিক কখন হামলা হবে তা নিশ্চিত করে বলছি না। তবে সম্ভাব্য পরিকল্পনা হিসেবে এটি আলোচনার টেবিলে আছে।’ ব্লুমেন্থাল আরও বলেন, এমনটা হলে আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ অভিযানের সঙ্গে যুক্ত সামরিক কর্মকর্তারা বেশ কিছুদিন ধরেই এ নিয়ে আলোচনা করছেন। ইরানকে একটি চুক্তি স্বাক্ষরে বাধ্য করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপ দিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে স্থানীয় সময় বৃহস্পতিবার সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে তাঁকে ব্রিফ করবেন পেন্টাগনের কর্মকর্তারা।