ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
জুলাই স্তম্ভ ময়লার ভাগাড়ে পরিণত, ক্ষোভ জানালেন ফারুকী
বীর মুক্তিযোদ্ধা ইনুকে সান্ত্বনাসূচক কথা বলায় দুই পুলিশ সদস্যের সাজা
চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ
সংসদের জন্য বাজারদরের চেয়ে ৬-৮ গুণ বেশি দামে পণ্য ক্রয়কে দুর্নীতি মানতে নারাজ হুইপ আশরাফ
বাবা-মায়ের ঝগড়ার ঘটনায় শেখ হাসিনাসহ ৩১০ জনের নামে জুলাইযোদ্ধা পুত্রের ‘জুলাই মামলা’
রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা
এআই যুগে বাংলাদেশে শিল্পের রূপান্তর ও শ্রমের ভবিষ্যৎ
আমি একজন শিশু মুক্তিযোদ্ধা: সংসদে জামায়াত নেতা তাহের
একাত্তরে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধে জড়িত দল জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করেছেন।
আজ ৩০শে এপ্রিল, বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।
তাহের বলেন, আমরা এখানে যারা বসে আছি, আমরা কেউ রাজাকার ছিলাম না, কেউ আল-বদর ছিলাম না। উই আর দ্য লিডারশিপ ইন জামায়াতে ইসলাম। যদি আপনি সেভাবে মুক্তিযুদ্ধের কথা বলেন, আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা।
তিনি বলেন, আমার বাড়ি বর্ডারে। যুদ্ধের সময় যারা ইন্ডিয়ায় মাইগ্রেট হতো, তারা আমাদের উঠোনে আশ্রয় নিতো। আমরা তাদের নাস্তা খাওয়াতাম। আর ‘সেনাবাহিনী’ টহল দিচ্ছে কিনা পাহারা দিতাম, যখন ‘সেনাবাহিনী’
টহল দূরে থাকত, আমরা তাদেরকে গাইড করতাম- তারা যেন ইন্ডিয়া পার হয়ে যেতে পারে। জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের এমন বক্তব্য মুক্তিযুদ্ধকে হাস্যকর পর্যায়ে টেনে নামানোর শামিল বলে মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধারা। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সংসদে মুক্তিযুদ্ধ নিয়ে এসব হাস্যকর আলোচনা এবং ইতিহাস বিকৃতির সমালোচনা চলছে। খুলনা অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা মো. কাশেম এ প্রসঙ্গে বলেন, জামায়াতের নেতারা এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে। তিনি বলেন, সংসদে প্রতিটি আলোচনা দাঁড়ি-কমাসহ লিপিবদ্ধ করা হয়। জামায়াতের এই কুলাঙ্গারদের কথাগুলো ভবিষ্যতে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার কাজে রসদ যোগাচ্ছে। একাত্তরের রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধা বলেন, মুক্তিযুদ্ধের সময় জামায়াত কী করেছে, আমরা সবই জানি। যারা মুক্তিযুদ্ধের সময় প্রাণ
বাঁচাতে ভারতে চলে যেতে চাইত, তাদের ধরিয়ে দিয়ে নির্বংশ করত আর তাদের বাড়িঘর জমিজমা সম্পদ লুটপাট করে নিত। এমন অসংখ্য জমিজমা তারা দখল করে নিয়েছে।