নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৬

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৬ |
সম্ভাব্য রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ আরও সীমিত করার উদ্যোগ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী, কোনো আবেদনকারী নিজের দেশে নিপীড়নের শঙ্কার কথা জানালে তাকে ভিসা দেওয়া হবে না। সম্প্রতি এক কূটনৈতিক বার্তার মাধ্যমে নতুন নিয়মের বিষয়টি সব দূতাবাস ও কনস্যুলেটকে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়মটি ‘নন-ইমিগ্র্যান্ট’ ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর মধ্যে আছে পর্যটক, শিক্ষার্থী ও অস্থায়ী কর্মী ভিসা। বিভিন্ন দূতাবাসে পাঠানো কূটনৈতিক বার্তাটি পর্যালোচনা করেছে সিএনএন। একই বার্তা নিয়ে এর আগে ওয়াশিংটন পোস্টও প্রতিবেদন প্রকাশ করেছিল। বার্তায় বলা হয়েছে, ভিসা আবেদনকারী ভ্রমণের উদ্দেশ্যর ক্ষেত্রে কোনো জালিয়াতির

আশ্রয় নিচ্ছে কি না তা কনস্যুলার কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে পৌঁছে কারও যাতে রাজনৈতিক আশ্রয় আবেদনের উদ্দেশ্য না থাকে তা আগেই নিশ্চিত করতে হবে। কনস্যুলার কর্মকর্তাদের ‘নন-ইমিগ্র্যান্ট’ ভিসা আবেদনকারীদের দুটি প্রশ্ন করতে বলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সেগুলো হলো, ‘আপনি কি আপনার নিজ দেশ বা সবশেষ বসবাসের স্থানে কোনো ক্ষতি বা নির্যাতনের শিকার হয়েছেন?’ এবং ‘নিজ দেশে ফিরে গেলে আপনি কি কোনো ক্ষতি বা নির্যাতনের আশঙ্কা করছেন?’ কূটনৈতিক বার্তায় আরও বলা হয়েছে, ভিসা দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিতে হলে আবেদনকারীকে এই দুই প্রশ্নের উত্তরে মুখে ‘না’ বলতে হবে। অভিবাসন নীতি বিশ্লেষক ক্যামিল ম্যাকলার সিএনএনকে বলেন, এই নতুন নির্দেশনা মানুষকে খুব

কঠিন ও বিপজ্জনক অবস্থায় ফেলবে। এমন সিদ্ধান্ত নিতে হবে যা শেষ পর্যন্ত তাদের এবং পরিবারের নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ৭৫টি দেশের জন্য ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করে। শিক্ষার্থী ভিসা আবেদনকারীদের যাচাই-বাছাইও কঠোর করা হয়েছে। নতুন নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী তথ্য মিলিয়ে দেখার জন্য স্থগিত করা হয়েছে কিছু আবেদনের সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চাইতে হলে একজন ব্যক্তিকে শারীরিকভাবে দেশটিতে উপস্থিত থাকতে হয়। সেই ব্যক্তি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে পারেন যিনি নিজের দেশে রাজনৈতিক, বর্ণ বা ধর্মীয় নিপীড়ন থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা মাংস আমদানিতে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মানতে হবে মার্কিন তরিকা: হারাম-হালাল যাচাইয়ের সুযোগ থাকছে না যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা কমিটির সভায় ইউনুসকে গ্রেফতার দাবি এআই’র প্রসারে সংকুচিত হচ্ছে মৌলিক চিন্তার পরিসর নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র গান দিয়ে শুরু, অভিনয় নিয়ে যে ভাবনা জেফারের ব্রিটিশ রাজাকে কোহিনূর হীরা ফেরত দেওয়ার আহ্বান মামদানির যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন সামরিক পদক্ষেপ ক্ষতির কারণ হবে: পুতিন এআই যুগে বাংলাদেশে শিল্পের রূপান্তর ও শ্রমের ভবিষ্যৎ বৃষ্টি-জলাবদ্ধতায় ভোগান্তি নিয়ে দ্বিতীয় দিন পার চেক জালিয়াতি: আত্মসমর্পণের পর কারাগারে প্রেস মালিক গরুর হাটের ইজারা নিয়ে বিরোধে খুন? মিরপুর স্টেডিয়ামে বসছে ২৭ হাজার স্কয়ার ফিটের ছাউনি আয়-ব্যয়ের হিসাব মেলাতে বাজারের তালিকা কাটছাঁট এত টাকা দিয়ে কী করবেন, মাস্ক-জাকারবার্গকে বিলি আইলিশের প্রশ্ন পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের জাতীয় সম্পদ: মোজতবা খামেনি হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে ট্রাম্পের মানচিত্র শেয়ার অবৈধ কর্মীদের দেশে ফেরার সময় বাড়াল মালয়েশিয়া বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণ-রুপার দাম ৬ রোগ নিয়ে হজে না যাওয়ার নির্দেশনা সৌদির