বৃষ্টি-জলাবদ্ধতায় ভোগান্তি নিয়ে দ্বিতীয় দিন পার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ April, ২০২৬

বৃষ্টি-জলাবদ্ধতায় ভোগান্তি নিয়ে দ্বিতীয় দিন পার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ April, ২০২৬ |
জলাবদ্ধতা ও বৃষ্টির ভোগান্তি মাথায় নিয়ে দ্বিতীয় দিন পার করতে হয়েছে চট্টগ্রাম নগরীর বেশির ভাগ এলাকার বাসিন্দাদের। গতকাল বুধবার সকাল থেকে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সঙ্গে ছিল ঝড়ো বাতাস। মৌসুমের প্রথম ভারী বৃষ্টিতে গত মঙ্গলবার ডুবে যাওয়া নগরীর বেশ কয়েকটি স্থানে জমে ছিল পানি, আবর্জনা। সঙ্গে কয়েকটি স্থানে ছিল জলাবদ্ধতা। সড়কে পর্যাপ্ত যানবাহন না থাকায় সীমাহীন ভোগান্তিতে সাধারণ মানুষকে পড়তে হয়। চট্টগ্রাম শহরে সৃষ্ট জলাবদ্ধতা নিয়ে গতকাল সংসদ অধিবেশনে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমস্যা নিরসনে কাজ চলছে বলেও জানান তিনি। এরপর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামে আসেন। কয়েকটি স্থান পরিদর্শন করে বুধবার রাতে

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বর্ষা আসার আগে এসব খালের কাজও শেষ হবে। টানা বৃষ্টিতে গতকালও নগরের প্রবর্তক মোড়, মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, জামালখান, দেওয়ানজি পুকুরপাড়, জেএম সেন হল, রহমতগঞ্জ, হালিশহর, তিন পোলের মাথা, হেম সেন লেন, সিরাজুদ্দৌলা রোডসহ বেশ কয়েকটি নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। চকবাজার এলাকার বাসিন্দা মো. হোসেন বলেন, সামান্য বৃষ্টিতেই এলাকার অলি-গলিতে হাঁটুসমান পানি জমে যায়। অফিসগামী শিমলা ইসলাম বলেন, চসিক মেয়রসহ কয়েকটি সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রায়ই দেখি ঢাকঢোল পিটিয়ে জলাবদ্ধতা নিরসনে পরিষ্কার, পরিচ্ছন্নতাসহ নানা অভিযান পরিচালনা করতে। বাস্তবে এসবের সুফল পাচ্ছে না নগরবাসী। জলাবদ্ধতার কারণে গতকাল সকালে নগরের প্রবর্তক মোড়সংলগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নগরবাসীর

কাছে ক্ষমা চান। মেয়র বলেন, ‘জলাবদ্ধতা নিরসনের কাজগুলো করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং সেনাবাহিনীর কনস্ট্রাকশন ব্রিগেড। তারপরও আমি জনগণের কাছে আমি ক্ষমা চাই। মঙ্গলবার অতিরিক্ত জলাবদ্ধতার জন্য আমরা দুঃখিত।’ খুলনায় ডুবেছে অধিকাংশ সড়ক খুলনা ব্যুরো জানায়, বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন খুলনার মানুষ। মাত্র দুই ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর অধিকাংশ সড়ক ও নিম্নাঞ্চল। পানি নামতে সময় লেগেছে বিকেল পর্যন্ত। দুপুরে সরেজমিনে দেখা যায়, টুটপাড়া, রয়েল মোড়, মিস্ত্রিপাড়া, খালিশপুর, বাস্তুহারা এলাকা, শান্তিধাম মোড়, দিলখোলা রোড, পূর্ব বানিয়া খামার, বসুপাড়া, বিভিন্ন এলাকার সড়ক পানির নিচে তলিয়ে আছে। এসএসসি পরীক্ষার চারটি কক্ষ স্থানান্তর কুমিল্লা প্রতিনিধি জানান, গত মঙ্গলবার ভারী বর্ষণের ফলে কুমিল্লা নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে

কুমিল্লা শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার ঈশ্বর পাঠশালা কেন্দ্রের কয়েকটি কক্ষে পানি ওঠায় পরীক্ষার্থীরা ভোগান্তি পড়ে। বোর্ড কর্তৃপক্ষ ওই কেন্দ্রের কয়েকটি কক্ষ স্থানান্তর করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আগুনে শেষ আনন্দভ্রমণ বিনামূল্যের পাঠ্যবই ছাপতে মিলেমিশে লুটপাট সহজ শর্তে ঋণের ওপর গুরুত্ব আইএমএফের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ায় হচ্ছে বাসিন্দাদের কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু জিম্বাবুয়ের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, মূলহোতা আমিনী গ্রেফতার অস্ত্র হাতে মাদকের আস্তানায় অভিযান, যা বললেন ইশরাক জুলাই যোদ্ধা বানিয়ে থাইল্যান্ডে চিকিৎসা দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ আইনবহির্ভূত প্রক্রিয়ায় অস্ত্র হাতে ইশরাকের অভিযান নিয়ে তীব্র সমালোচনা প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রেসক্লাবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, টাকা চেয়ে বিভিন্ন মহলে চিঠি বিএনপি-যুবদল-ছাত্রদল নেতাদের সিন্ডিকেটের অধীনে চলছে মেঘনায় মা ইলিশ আহরণের মহোৎসব মারমা তরুণীকে ধর্ষণ, এনসিপির যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার ফেনীতে অপহরণ করে ব্যবসায়ীকে রাতভর নির্যাতন, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি সৈন্যদের যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিলেন সেনাপ্রধান ওয়াকার ১৩ ট্রাই-সিরিজের মধ্যে জয় মাত্র ১টিতে, পরিসংখ্যান যেমন বলছে টাইগারদের শিশু নিখোঁজঃ নিখোঁজের একদিন পরেই কলাপাড়ায় ১০ মাসের শিশু রায়হানের মরদেহ মিললো খালে কচুরিপানার নীচে দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ