ইরানের জন্য ছয়টি স্থলপথ খুলল পাকিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ April, ২০২৬

ইরানের জন্য ছয়টি স্থলপথ খুলল পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ April, ২০২৬ |
আঞ্চলিক বাণিজ্য সচল করতে এবং করাচি বন্দরে আটকে থাকা হাজার হাজার কন্টেইনারের জট কমাতে ইরানগামী পণ্যের জন্য ছয়টি স্থলপথ উন্মুক্ত করেছে পাকিস্তান। গত ২৫ এপ্রিল দেশটির বাণিজ্য মন্ত্রণালয় ‘পাকিস্তান ভূখণ্ডের মধ্য দিয়ে পণ্য ট্রানজিট আদেশ ২০২৬’ জারি করেছে, যা অবিলম্বে কার্যকর হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে একটি সড়ক করিডোরকেও আনুষ্ঠানিক রূপ দিল ইসলামাবাদ। মূলত যুক্তরাষ্ট্রের ইরানি বন্দর অবরোধ এবং হরমুজ প্রণালীতে নিষেধাজ্ঞার কারণে করাচি বন্দরে বিশাল পণ্যজট তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে তৃতীয় দেশ থেকে আসা পণ্য পাকিস্তানের সড়কপথ ব্যবহার করে সহজেই ইরানে পৌঁছাতে পারবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির পাকিস্তান সফর এবং দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম

মুনিরের সাথে উচ্চপর্যায়ের আলোচনার পর এই ঘোষণাটি এল। পাকিস্তানের ফেডারেল বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান এই উদ্যোগকে আঞ্চলিক বাণিজ্য প্রসারে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তবে এই ট্রানজিট সুবিধা ভারতের জন্য প্রযোজ্য নয়। ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান বিমান যুদ্ধের পর জারি করা নিষেধাজ্ঞা অনুযায়ী, যেকোনো মাধ্যমে পাকিস্তানের ওপর দিয়ে ভারতীয় পণ্য পরিবহন এখনও কঠোরভাবে নিষিদ্ধ। নির্ধারিত এই ছয়টি পথ করাচি, পোর্ট কাসিম ও গোয়াদর বন্দরকে ইরানের গাব্দ ও তাফতান সীমান্ত ক্রসিংয়ের সাথে যুক্ত করেছে। আল জাজিরার তথ্যমতে, নতুন এই গোয়াদার-গাব্দ করিডোরটি ব্যবহারের ফলে ইরান সীমান্তে পৌঁছানোর সময় নাটকীয়ভাবে কমে আসবে। করাচি থেকে যেখানে ১৬-১৮ ঘণ্টা সময় লাগত, সেখানে এখন মাত্র ২-৩

ঘণ্টায় সীমান্তে পৌঁছানো সম্ভব হবে। এর ফলে পরিবহন খরচও প্রায় ৪৫ থেকে ৫৫ শতাংশ কমবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সূত্র- আল জাজিরা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং