‘ভুয়া বিল দেখিয়ে ৬৪ লাখ টাকা নিয়েছেন উপদেষ্টা ফারুকী’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৬

‘ভুয়া বিল দেখিয়ে ৬৪ লাখ টাকা নিয়েছেন উপদেষ্টা ফারুকী’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৬ |
ইউনূস ও তার উপদেষ্টাদের ভয়াবহ দুর্নীতি-অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের বিভিন্ন তথ্য-প্রমাণ উঠে আসছে বেশ কিছুদিন ধরে। এরই ধারাবাহিকতায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর দুর্নীতি-অপকর্মের গোমর ফাঁস হচ্ছে। সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল দিয়ছেন চাঞ্চল্যকর তথ্য। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ভুয়া সীমানাপ্রাচীর দেখিয়ে ৬৪ লাখ টাকা বিল তুলে নিয়েছেন! তার আপ্যায়ন খরচই ১ লাখ ১৮ হাজার টাকা! ২৯শে এপ্রিল, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে তিনি এসব কথা বলেন। মাসুদ কামাল বলেন, ‘আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর অফিসে যারা আছেন, সবার সারা দিনের- দুপুরে এবং বিকেলের নাশতার জন্য বাজেট হলো মাত্র ১৫০ টাকা। আর একজন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ফারুকী

সাহেব এবং অতিথিদের জন্য আপ্যায়ন খরচ ১ লাখ ১৮ হাজার টাকা!’ এগুলো খতিয়ে দেখা উচিত উল্লেখ করে এই সাংবাদিক বলেন, অভিযোগগুলো মিথ্যা হলে উনি সম্মানিত হবেন, যদি মিথ্যা না হয় তাহলে জনগণের অর্থ অপচয়কারীর শাস্তি হবে। দুটোর একটিই তো হওয়া উচিত। তবে এ বিষয়ে ফারুকীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?