প্রতিটি নতুন শয়তানির জবাবে আমরা নতুন চমক দেখাই: আকবরজাদে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ April, ২০২৬

প্রতিটি নতুন শয়তানির জবাবে আমরা নতুন চমক দেখাই: আকবরজাদে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ April, ২০২৬ |
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী শাখার রাজনৈতিক উপ-প্রধান মোহাম্মদ আকবরজাদে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র আবারও কোনো ভুল হিসাব করে এবং ইরানের ওপর হামলা চালাতে চায়, তাহলে এবার বিপ্লবী গার্ডের নৌবাহিনী তাদের নতুন কৌশল ব্যবহার করবে। মঙ্গলবার সন্ধ্যায় মিনাব শহরের শহীদ স্মৃতিস্তম্ভে উপস্থিত জনগণের উদ্দেশ্যে বক্তব্যে শত্রুদের সতর্ক করে বলেন, প্রতিটি নতুন শয়তানির জবাবে আমরা নতুন চমক দিয়ে দেই। আকবরজাদে আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয় তাহলে নৌবাহিনী তাদের নতুন সক্ষমতা ব্যবহার করবে। তিনি সম্ভাব্য হুমকির মোকাবেলায় বাহিনীর পূর্ণ প্রস্তুতির কথা উল্লেখ করে বলেন, যদি যুক্তরাষ্ট্র আবারও ভুল সিদ্ধান্ত নেয় এবং ইসলামী ইরানের ওপর আক্রমণ করে, তাহলে বিপ্লবী গার্ডের নৌবাহিনী

তাদের নতুন কৌশল—যার মধ্যে উন্নত লক্ষ্য নির্ধারণ প্রযুক্তিও রয়েছে—ব্যবহার করবে এবং ‘অপরাধী শাসনব্যবস্থার বিশাল যুদ্ধজাহাজগুলোকে’ নিজেদের ক্রোধের আগুনে পুড়িয়ে অচল করে দেবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র আবার কোনো আগ্রাসন চালালে, ইসলামী প্রজাতন্ত্র ইরান অন্যান্য প্রতিরোধ ফ্রন্টগুলোতেও তাদের শক্তির বিভিন্ন উপকরণ ব্যবহার করবে। সূত্র: ফার্স নিউজ এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং