‘ভাবিকে কোনোদিন ক্ষমা করব না’ বলে কান্নায় ভেঙে পড়লেন ব্রিটিশ তরুণী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৬

‘ভাবিকে কোনোদিন ক্ষমা করব না’ বলে কান্নায় ভেঙে পড়লেন ব্রিটিশ তরুণী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৬ |
জীবনের সবচেয়ে আনন্দদায়ক দিনটি হওয়ার কথা ছিল সেটি। কিন্তু ২০ বছরের প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসার মুহূর্তেই এক দুঃস্বপ্নের মুখোমুখি হলেন জেমা মঙ্ক। খোদ নিজের ভাবি তার ১৮০০ পাউন্ড (প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা) মূল্যের ধবধবে সাদা গাউনে কালো রং ছুড়ে মেরে নষ্ট করে দিয়েছেন বিয়ের আনন্দ। সম্প্রতি ব্রিটিশ টেলিভিশন চ্যানেল আইটিভি-র জনপ্রিয় শো ‘গুড মর্নিং ব্রিটেন’-এ হাজির হয়ে কান্নায় ভেঙে পড়েন এই ব্রিটিশ কনে। মঙ্গলবার প্রচারিত এ অনুষ্ঠানে জেমা জানান, গত বছরের মে মাসে তার বিয়ের ঠিক আগ মুহূর্তে এ ঘটনা ঘটান তার আপন বড় ভাইয়ের স্ত্রী আন্তোনিয়া ইস্টউড। কী ঘটেছিল সেদিন? জেমা জানান, বিয়ের মঞ্চে যাওয়ার জন্য তিনি যখন পুরোপুরি

প্রস্তুত, তখনই অতর্কিতভাবে তার গায়ে কালো রং ছুড়ে মারেন আন্তোনিয়া। মুহূর্তেই নষ্ট হয়ে যায় তার দামি বিয়ের পোশাক। তবে ভেঙে না পড়ে উপস্থিত একজনের দেওয়া অন্য একটি পোশাক পরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন জেমা। ২০২৪ সালের সেই ঘটনার জেরে আদালত গত সপ্তাহে আন্তোনিয়াকে ১০ মাসের কারাদণ্ড (১২ মাসের স্থগিতাদেশসহ) দিয়েছেন। অনুষ্ঠানে জেমার স্বামী কেন উপস্থিত ছিলেন। জেমা বলেন, ‘তিনি (ভাবি) আমার এবং অনুষ্ঠানস্থলের মালামাল নষ্ট করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। কিন্তু তার মধ্যে অনুশোচনার লেশমাত্র নেই। তিনি সরাসরি আমার কাছে ক্ষমা পর্যন্ত চাননি’। কেন এ আক্রোশ? এমন নজিরবিহীন কাণ্ড কেন ঘটালেন ভাবি? জবাবে জেমা বলেন, ‘আমি সত্যিই জানি না। আমার শুধু মনে হয়,

আমার ভাইয়ের সঙ্গে আমার সুসম্পর্ক দেখে তিনি হয়তো ঈর্ষান্বিত ছিলেন’। এ ঘটনার পর থেকে নিজের ভাই অ্যাশলের সঙ্গেও জেমার সম্পর্কের ইতি ঘটেছে। অনুষ্ঠানের সঞ্চালক সুজানা রিড জানান, তারা অভিযুক্ত আন্তোনিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। পুরানো সেই দুঃসহ স্মৃতি মুছে ফেলতে আগামী বছর পুনরায় বিয়ের শপথ নেওয়ার পরিকল্পনা করছেন এই দম্পতি। জেমা বলেন, ‘সেদিনটি আমার জীবনের সবচেয়ে বড় ট্রমা হয়ে আছে। আমি তাকে (ভাবি) কোনোদিন ক্ষমা করব না’। সূত্র: আইটিভি/ডেইলি মেইল

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল