ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায়
তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি
জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল
সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর
আসন্ন বাজেটে কি সিগারেটের ওপর বাড়তি কর আরোপ হবে? যা জানা গেল
আগামী অর্থবছরের বাজেটে সিগারেটের ওপর নতুন করে কোনো শুল্ক-কর আরোপ করা হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে তুলনা করে দাম পুনর্নির্ধারণের ইঙ্গিত দিয়েছেন তিনি।
সোমবার আগারগাঁওয়ের রাজস্ব ভবনে তামাক খাতের সাতটি সংগঠনের সঙ্গে এনবিআরের প্রাক্-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘সিগারেটের ওপর ৮৩ শতাংশের বেশি শুল্ক-কর যাওয়ার উপায় নেই।’ তবে একই সঙ্গে তিনি জানান, দক্ষিণ এশিয়ার কোনো দেশেই বাংলাদেশের মতো এত কম দামে সিগারেট পাওয়া যায় না। তিনি বলেন, ‘তবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের দাম দেখে হয়তো দাম পুনর্নির্ধারণ করা যায়। কারণ, এত কম দামে আমাদের
আশপাশের কোনো দেশে সিগারেট পাওয়া যায় না।’ জাপান টোব্যাকোর পক্ষ থেকেও বলা হয়, বিশ্বের সবচেয়ে বেশি করারোপকারী দেশগুলোর একটি বাংলাদেশ এবং আর কর না বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। সভায় ন্যাশনাল সিগারেট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, উভয়পক্ষ থেকেই অবৈধ সিগারেট আমদানিকে খাতের বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়। এনবিআর চেয়ারম্যান জবাবে জানান, অবৈধ কারবার বন্ধে সিগারেটের গায়ে এয়ার কোড বসানো হবে। আলোচনায় মোবাইল খাতের দুটি সংগঠনও তাদের দাবি তুলে ধরে। অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস সিম কার্ড হারানোর পর পুনরায় নেওয়ার ক্ষেত্রে ৩০০ টাকা ভ্যাট প্রত্যাহারের দাবি জানায়, একে দ্বৈত করারোপ হিসেবে উল্লেখ করে। অন্যদিকে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অবৈধ ও
আনঅফিশিয়াল মুঠোফোন আমদানি রোধে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (NEIR) বাস্তবায়নের দাবি জানায়।