ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের
খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের
ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’
‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের
শহীদ খামেনির রাষ্ট্রীয় জানাজা চলাকালে ট্রাম্পের কটাক্ষ
খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের
মেলানিয়া ট্রাম্পকে ‘সম্ভাব্য বিধবা’ সম্বোধন, জিমি কিমেলকে বরখাস্তের দাবি ট্রাম্পের
মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে কুরুচিপূর্ণ রসিকতা করায় জনপ্রিয় কমেডিয়ান জিম্মি কিমেলকে চাকরি থেকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিমেল মেলানিয়াকে ‘সম্ভাব্য বিধবা’ হিসেবে উল্লেখ করায় এই বিতর্কের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক অনুষ্ঠানে কিমেল একটি কৌতুক করেন। সেখানে মেলানিয়া ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, মিসেস ট্রাম্প, ‘আপনার চেহারায় সম্ভাব্য বিধবার মতো এক উজ্জ্বল আভা দেখা যাচ্ছে। ’
উল্লেখ্য যে, এই মন্তব্যের মাত্র দুদিন পরই গত শনিবার হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে ট্রাম্পকে তৃতীয়বারের মতো হত্যার চেষ্টা চালানো হয়।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প কিমেলের এই মন্তব্যকে ‘সহিংসতার উসকানি’ বলে অভিহিত করেন। তিনি সরাসরি ডিজনি এবং এবিসি নেটওয়ার্কের
কাছে কিমেলকে অবিলম্বে বরখাস্ত করার দাবি জানান। সচরাচর নিশ্চুপ থাকলেও এ ইস্যুতে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন মেলানিয়া। তিনি বলেন, কিমেলের এই বক্তব্য কোনো কমেডি নয়, বরং এটি আমেরিকার রাজনৈতিক অসুস্থতাকে আরও গভীর করছে। এবিসি নেটওয়ার্ক কেন বারবার কিমেলের এমন জঘন্য আচরণ সহ্য করছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে বামপান্থিদের ঘৃণা এবং ক্রমাগত তাকে ফ্যাসিস্ট' বা গণতন্ত্রের হুমকি হিসেবে প্রচার করার কারণেই এই ধরণের সহিংসতার পথ তৈরি হচ্ছে।