মরিয়ম নওয়াজের গাড়িতে আগুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৬

মরিয়ম নওয়াজের গাড়িতে আগুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৬ |
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগের সিনিয়র ভাইস চেয়ারম্যান মরিয়ম নওয়াজের প্রটোকল বহরের একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় লাহোরের রিং রোডে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এবং সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ফাজায়া হাউজিং সোসাইটি থেকে তাদের বাসভবন জাতি উমরায় ফিরছিলেন। ফেরার পথে হঠাৎ প্রটোকল বহরের একটি গাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ঘটনার সময় মরিয়ম নওয়াজ ও নওয়াজ শরিফ বহরে থাকলেও তারা সুরক্ষিত ছিলেন। দুর্ঘটনাকবলিত গাড়িতে শুধু চালক ছিলেন। আগুন লাগার সাথে সাথে তিনি বেরিয়ে আসতে সক্ষম হওয়ায়

কোনো প্রাণহানি ঘটেনি। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই বিএমডব্লিউ গাড়িটিতে আগে থেকেই কিছু যান্ত্রিক সমস্যা ছিল এবং সম্প্রতি দুবার ওয়ার্কশপে মেরামতের জন্য নেওয়া হয়েছিল। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কেন এবং কীভাবে আগুন লাগল, তা নিশ্চিত করতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে লাহোর পুলিশ। প্রটোকলের মতো উচ্চ নিরাপত্তাসম্পন্ন বহরের গাড়িতে এমন অগ্নিকাণ্ড নিয়ে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপনারা তো চোখ দিয়েই রেপ করে দেন, বিজেপিকে রূপাঞ্জনা ঢাবি শিক্ষক সুদীপকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি আসন্ন বাজেটে কি সিগারেটের ওপর বাড়তি কর আরোপ হবে? যা জানা গেল প্রাথমিক-মাধ্যমিকে উপবৃত্তি বাতিল করেনি সরকার আগামী দুইদিন ৮ বিভাগেই কালবৈশাখী ঝড়ের শঙ্কা ডিসির নেতৃত্বে অবাক করা ‘ঘুসের ফাঁদ’, কেঁচো খুঁড়তে বেরিয়ে আসছে সাপ ‘ভুয়া ফটোকার্ড প্রথম কে আপলোড করেছে তা শনাক্ত সম্ভব’ প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক মেলানিয়া ট্রাম্পকে ‘সম্ভাব্য বিধবা’ সম্বোধন, জিমি কিমেলকে বরখাস্তের দাবি ট্রাম্পের মরিয়ম নওয়াজের গাড়িতে আগুন অনলাইন ব্যবসায় সফল হতে অনুসরণ করতে পারেন এই ১০টি ধাপ বিয়ের স্বপ্নে মালয়েশিয়ায় যেতে মরিয়া রোহিঙ্গা তরুণীরা জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্পের আঘাত হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রী বৃষ্টির খণ্ডিত মরদেহ উদ্ধার এআই চালাতে নতুন চিপ উন্মোচন করলো গুগল কিউইদের বিপক্ষে হৃদয়-শামীমের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের জয় বিজেপিতে যোগ দিয়ে তোপের মুখে পরিনীতির স্বামী রাঘব, পেলেন দুঃসংবাদ