‘ইরান ভেনেজুয়েলা নয়’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৬

‘ইরান ভেনেজুয়েলা নয়’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৬ |
ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন। বলেছেন, ‘আমরা আমেরিকাকে স্পষ্টভাবে বলছি—এটি ভেনেজুয়েলা নয়, যেখানে গিয়ে আপনারা সম্পদ লুট করবেন।’ খবর তেহরান টাইমসের। চলমান মধ্যপ্রাচ্য সংকটে এই কৌশলগত জলপথকে ঘিরে উত্তেজনা বেড়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহেও বড় প্রভাব ফেলছে। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল পরিবহন হয়, ফলে এখানকার অস্থিরতা আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলে । খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের পরিদর্শন বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি বলেন, ‘পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি ইরান ও এর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কিত অঞ্চল। এখানে আমেরিকার কোনো মতামত দেওয়ার অধিকার নেই।’ জেনারেল আসাদি অভিযোগ করেন, ‘শত্রুপক্ষ হরমুজ

প্রণালিতে নিজেদের আধিপত্য চাপিয়ে দিতে চাইছে, তবে তা সফল হবে না।’ তিনি বলেন, মার্কিন নেতাদের ‘দাদাগিরি’ আচরণ আমেরিকার জনগণের জন্য লজ্জাজনক এবং আঞ্চলিক বিষয়গুলো ‘সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কহীন’। ওয়াশিংটনের উদ্দেশে সরাসরি বার্তা দিয়ে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলের সম্পদ—বিশেষ করে তেল—নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়। তার ভাষায়, ‘আমরা আমেরিকাকে স্পষ্টভাবে বলছি—এটি ভেনেজুয়েলা নয়, যেখানে গিয়ে আপনারা সম্পদ লুট করবেন।’ তিনি জোর দিয়ে বলেন, ‘ইরান ও তার জনগণ এমন যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিজেপিতে যোগ দিয়ে তোপের মুখে পরিনীতির স্বামী রাঘব, পেলেন দুঃসংবাদ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু জঙ্গি হামলার শঙ্কা: হযরত শাহজালালসহ ৮ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ফের ৩ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ২৭ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? ইউনূসের ‘ভিভিআইপি’ মর্যাদা ৬ মাস কমল ‘ইরান ভেনেজুয়েলা নয়’ প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে এনসিপির নুসরাত তাবাসসুমের রিট শেনজেন ভিসাধারীদের জন্য জরুরি নির্দেশনা জারি পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ ৪৪, ফিরলেন সাইফ হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তা জাতীয় নিরাপত্তার অংশ, ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতিহিংসামূলক নীতি তা নষ্ট করছে: আজিজ খান রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসদের ফ্রান্স-ইতালি-তুরস্ক সফর খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ থেকে এখন বিশ্বের তীব্র খাদ্য সংকটের শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ টিটিপির নিশানায় বাংলাদেশ: সারাদেশে ‘রেড অ্যালার্ট বহুমুখী সংকটে শিল্পখাত, টিকে থাকার লড়াইয়ে ধুঁকছে সিমেন্টসহ উৎপাদন খাত হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে কোয়ালিফাই করল বাংলাদেশের নারীরা মুক্তিযুদ্ধের বিভীষিকার ছবি তুলে বিশ্ব বিবেক নাড়িয়ে দেওয়া আলোকচিত্রী রঘু রাই আর নেই বিশ্বকাপ মিসের পর নিউজিল্যান্ডের বিপক্ষে নতুন শুরুর লক্ষ্য লিটনের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসদের ফ্রান্স-ইতালি-তুরস্ক সফর