মোদি-মমতার বিরোধ আসলে লোকদেখানো, দাবি রাহুলের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৬

মোদি-মমতার বিরোধ আসলে লোকদেখানো, দাবি রাহুলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৬ |
পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা রাহুল গান্ধী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেছেন, বিজেপির বিরুদ্ধে দেশে একমাত্র নিরবচ্ছিন্ন লড়াই চালিয়ে যাচ্ছে কংগ্রেস। তার অভিযোগ, মমতার সঙ্গে বিজেপির প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই, সবই লোকদেখানো। হুগলির শ্রীরামপুরে এক জনসভায় রাহুল একথা বলেন। তিনি জানান, তার বিরুদ্ধে মোট ৩৬টি মামলা দায়ের হয়েছে এবং তাকে টানা পাঁচদিন ধরে প্রায় ৫৫ ঘণ্টা জেরা করা হয়েছে। কিন্তু মমতার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মমতার বিরুদ্ধে কতগুলো মামলা করেছেন বা মমতাকে কতক্ষণ জেরা করা হয়েছে। নিজের রাজনৈতিক লড়াইয়ের কথা তুলে ধরে রাহুল বলেন, বিজেপির বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য তাকে বড় মূল্য দিতে হয়েছে—লোকসভার

সদস্যপদ ও সরকারি বাসস্থান হারাতে হয়েছে। বিভিন্ন মামলার কারণে তাকে দেশের নানা প্রান্তে হাজিরা দিতেও হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, মোদি ও মমতার বিরোধ আসলে সাময়িক এবং দেখানোর জন্য। মোদি সারাক্ষণ কংগ্রেস ও তার নেতাদের আক্রমণ করেন, কিন্তু মমতাকে শুধুমাত্র নির্বাচনের সময়ই সমালোচনা করেন, ভোটের পরে আর তা দেখা যায় না। রাহুলের মতে, এই লড়াই মূলত আদর্শের। তার দাবি, তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে সরাসরি বা মতাদর্শগত সংঘাতে নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার