মেট অপেরাকে ২০ কোটি ডলার দেবে না সৌদি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৬

মেট অপেরাকে ২০ কোটি ডলার দেবে না সৌদি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৬ |
মধ্যপ্র‌াচ্যে উত্তেজনার রেশ ব্যাপকভাবে পড়েছে সৌদি আরবের অর্থনীতিতে। চাপ বেড়ে যাওয়ায় নিউইয়র্কের মেট্রোপলিটন অপেরা হাউসকে দিতে চাওয়া ২০ কোটি ডলারের চুক্তি থেকে সরে এসেছে রিয়াদ। গত শুক্রবার (২৪ এপ্রিল) এমন তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। সৌদি আরবের প্রায় ১ ট্রিলিয়ন ডলারের সম্পদ তহবিলের তুলনায় ২০ কোটি ডলার ছোট অঙ্ক হলেও, সাম্প্রতিক বিবেচনায় সেটি বড় প্রভাব ফেলছে। ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে উপসাগরীয় বিনিয়োগ প্রতিশ্রুতিতে প্রভাব ফেলছে। যার প্রভাব পড়ছে দেশটির অর্থনীতিতে। মেট অপেরার জেনারেল ম্যানেজার পিটার গেল্ব নিউইয়র্ক টাইমসকে বলেন, ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালি দিয়ে তেল চলাচলে অবরোধ সৌদি অর্থনীতিতে প্রভাব ফেলায় রিয়াদ এ সিদ্ধান্ত নিয়েছে। গেল্ব বলেন, সৌদি কর্মকর্তারা তাকে

জানিয়েছেন, এখন তারা শুধু অত্যাবশ্যক প্রকল্পগুলোই চালু রাখছে। মেট অপেরা অর্থায়ন ‘অত্যাবশ্যক প্রকল্পের বাইরে’ রেখেছে রিয়াদ। ২০২৫ সালের সেপ্টেম্বরে আর্থিক সংকটে পড়ে মেট অপেরা সৌদি আরবের কাছে সহায়তা চেয়েছিল। সে সময় পরিচালন ব্যয় চালাতে প্রতিষ্ঠানটি তাদের এনডাওমেন্ট ফান্ড থেকে প্রায় ১২ কোটি ডলার, অর্থাৎ এক-তৃতীয়াংশেরও বেশি ব্যবহার করেছিল। চুক্তি অনুযায়ী, সৌদি আরব অর্থায়ন দেবে এবং বিনিময়ে মেট অপেরা প্রতি শীতে তিন সপ্তাহ ধরে সৌদি আরবে পরিবেশনা করবে। তেলনির্ভরতা কমিয়ে অর্থনীতি বহুমুখীকরণের অংশ হিসেবে সৌদি আরব ক্রীড়া, শিল্প ও বিনোদনে ইতোমধ্যে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। তবে ধাক্কা এসেছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চলে পর্যটনেও ধাক্কা লেগেছে। চলতি মাসের শুরুতে পর্যটক কমে

যাওয়ার প্রেক্ষাপটে দুবাইয়ের বিখ্যাত বুর্জ আল আরব হোটেল ১৮ মাসের সংস্কারকাজে বন্ধের ঘোষণা দেয়। সাম্প্রতিক বছরগুলোতে সংযুক্ত আরব আমিরাত পর্যটন বুমের বড় সুবিধাভোগী হলেও সৌদি আরবও নিজস্ব পর্যটন কেন্দ্র হিসেবে অবস্থান গড়ার চেষ্টা করছিল। যুদ্ধের প্রভাব পড়েছে সৌদির আরেক বড় বিনিয়োগ প্রকল্পেও। ফিন্যানশিয়াল টাইমস এপ্রিল মাসে জানায়, পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড প্রতিদ্বন্দ্বী গলফ ট্যুর লিভ গলফকে দেওয়া ৫ বিলিয়ন ডলারের সমর্থন কমানোর পথে রয়েছে। তবে যুদ্ধ শুরুর আগেই সৌদি আরব কিছু উচ্চাভিলাষী প্রকল্প পুনর্মূল্যায়ন করছিল। ডিসেম্বরে অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান বলেছিলেন, রিয়াদ প্রকল্প পুনর্বিবেচনা থেকে বিরত থাকবে না। এরই মধ্যে রাজধানী রিয়াদে নির্মাণাধীন বিশাল ঘনকাকৃতি প্রকল্প মুকাব স্থগিত করা হয়েছে। মরুভূমিতে স্কি রিসোর্ট এবং কৃত্রিম

হ্রদের জন্য বড় বাঁধ নির্মাণ পরিকল্পনাও বাতিল হয়েছে। সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন থাকায় দেশটি হরমুজ প্রণালি এড়িয়ে লোহিত সাগর দিয়ে তেল রপ্তানি করতে পারে। ফলে যুদ্ধের মধ্যেও তেল রপ্তানি চালিয়ে যাওয়া প্রায় একমাত্র উপসাগরীয় রাষ্ট্র সৌদি আরব এবং উচ্চ তেলের দাম থেকেও তারা লাভবান হচ্ছে। তবুও সংঘাত উপসাগরীয় দেশগুলোর জন্য নিজেদের নিরাপদ ব্যবসা ও পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরা কঠিন করে তুলেছে। পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড গভর্নর ইয়াসির আল-রুমাইয়ান আল আরাবিয়া বিজনেসকে বলেন, ইরান যুদ্ধ পিআইএফের অগ্রাধিকার পুনর্নির্ধারণে চাপ তৈরি করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিক্ষক লাঞ্ছনার কালো অধ্যায় ও একটি রাষ্ট্রীয় অপরাধের দলিল তেলের লাইনে মৃত্যু—এটা কি শুধু একটি দুর্ঘটনা, নাকি রাষ্ট্রীয় ব্যর্থতার নির্মম প্রতিচ্ছবি? বিদ্যুৎ নেই, বিশ্ববিদ্যালয় বন্ধ – বিএনপি সরকার ঘুমে ছয় শিক্ষকের মৃত্যু, একটি ঘটনারও বিচার হয়নি মহান মুক্তিযুদ্ধের চিত্র ধারণ করা আলোকচিত্রী রঘু রাইয়ের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের শোক ফারুকীর নাশতায় প্রতিদিন খরচ ১ লাখ ১৮ হাজার টাকা” গণঅভ্যুত্থান নয়, ৫ আগস্ট ছিল সুপরিকল্পিত ‘রেজিম চেঞ্জ’: পুরো সাক্ষাৎকারে চাঞ্চল্যকর তথ্য আওয়ামী লীগ সরকার পতন: ইউএসএইডের ২৯ মিলিয়ন ডলারের একাংশ পেয়েছিল সমকাল, বিটনিক ও দ্য হাঙ্গার প্রজেক্ট ইসহাক সরকারের এনসিপিতে যোগদান: বিএনপি ও আওয়ামী লীগের জন্য ‘অশনিসংকেত’ যতদিন বেঁচে থাকবেন, একা হাঁটতে পারবেন না’— ড. ইউনূসকে সাংবাদিক আনিস আলমগীরের কড়া হুঁশিয়ারি একদিনে ১৫ দপ্তরে নতুন চেয়ারম্যান-ডিজি নিয়োগ মোদি-মমতার বিরোধ আসলে লোকদেখানো, দাবি রাহুলের ঢাবি ছাত্রীর লাশ উদ্ধার, চিরকুটে লেখা শিক্ষকের নাম ‘ফুয়েল পাশ’ অ্যাপের পরিধি বাড়াল সরকার আততায়ীর হাতে প্রাণ হারিয়েছেন যুক্তরাষ্ট্রের যে ৪ প্রেসিডেন্ট ৫ কোটি টাকা ডাকাতির নেতৃত্ব দেন সিআইডির তৎকালীন এসআই আকসাদুদজামান হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু মেট অপেরাকে ২০ কোটি ডলার দেবে না সৌদি ভারত থেকে ২৮ টাকা কেজি দরে মরিচ আমদানি, বিক্রি ৩০০ টাকায় বিশ্বকাপে না খেলা নিয়ে মুখ খুললেন লিটন