উগ্রবাদী হামলার শঙ্কা: সতর্কবার্তার বিষয়টি স্বীকার করল সিটিটিসি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৬

উগ্রবাদী হামলার শঙ্কা: সতর্কবার্তার বিষয়টি স্বীকার করল সিটিটিসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৬ |
দেশের রাষ্ট্রিয় গুরুত্বপূর্ণ স্থাপনায় উগ্রবাদী হামলার শঙ্কায় পুলিশ সদর দপ্তর থেকে সতর্কবার্তা জারির বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তবে বর্তমানে দেশে জঙ্গি বা উগ্রবাদী সংগঠনের সক্রিয় উপস্থিতি আছে কি না—সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি সংস্থাটি। শনিবার (২৫ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ এক সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন। তিনি বলেন, “আমরা এই তথ্য পেয়েছি এবং সিটিটিসির সাইবার ইন্টেলিজেন্স টিম বিষয়টি নিয়ে কাজ করছে।” তবে কোন সংগঠন বা গোষ্ঠী এ হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত—সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি তিনি। জনমনে আতঙ্কের বিষয়ে আশ্বস্ত

করে মুনশী শাহাবুদ্দীন বলেন, “আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা কাজ করছি। ইনশাল্লাহ, আমরা এটাকে ফেস করতে পারব।” পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করতে পারে—এমন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার ইউনিট প্রধানদের কাছে সতর্কবার্তা পাঠানো হয়। ওই বার্তায় নিরাপত্তা জোরদার ও নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়। যদিও বার্তায় সংগঠনটির নাম উল্লেখ করা হয়নি, সেখানে ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদ নামে এক সদস্যকে গ্রেপ্তারের তথ্য উল্লেখ করা হয়েছে। এছাড়া গ্রেপ্তার ইসতিয়াকের সঙ্গে চাকরিচ্যুত দুই সেনাসদস্যের নিয়মিত যোগাযোগের তথ্যও পাওয়া গেছে বলে জানানো হয়।এ বিষয়ে নিরাপত্তা পরিকল্পনা

নিয়ে জানতে চাইলে সিটিটিসির যুগ্ম কমিশনার বলেন, “এটা আমাদের সিকিউরিটি প্ল্যানিং। সবকিছু প্রকাশ করার বিষয় নয়। যেসব স্থাপনার বিষয়ে তথ্য এসেছে, সেসব বিষয়ে আমরা কাজ করছি।” হামলার পরিকল্পনায় জড়িতদের শনাক্ত করা গেছে কি না—এ প্রশ্নে তিনি বলেন, “আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। এখনই মন্তব্য করার সময় আসেনি।”চাকরিচ্যুত সেনাসদস্যদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে আমার কাছে এখন নির্দিষ্ট তথ্য নেই। আপনারা যা দেখেছেন, আমরাও তাই দেখেছি।” অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দেশে জঙ্গি নেই বলে মন্তব্য করেছিলেন। সেই বক্তব্যের প্রসঙ্গ টেনে বর্তমানে দেশে জঙ্গি আছে কি না জানতে চাইলে মুনশী শাহাবুদ্দীন বলেন, “আমরা কাজ করছি। কাউকে

পেলে অবশ্যই ব্যবস্থা নেব।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার