সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৬

সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৬ |
জাতীয় সংসদ ভবন, শাহবাগ চত্বরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা (KPI), ধর্মীয় উপাসনালয় এবং বিনোদন কেন্দ্রগুলোতে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্যরা। সম্প্রতি গ্রেফতার হওয়া এক উগ্রবাদী সদস্যের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সূত্র বলছে, বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে এই শঙ্কার কথা জানানো হয়। কিন্তু এ চিঠির বিষয়টি পুলিশের সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা স্বীকার করেনি। তবে পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তা চিঠির সত্যতার বিষয়ে নিশ্চিত করেছেন। চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি গ্রেফতার নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহম্মেদ ওরফে সামী ওরফে আবু বকর ওরফে আবু

মোহাম্মদ নিয়মিত যোগাযোগ রাখছিলেন সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত দুই সদস্যের সঙ্গে। তাদের এই যোগসাজশের মূল লক্ষ্য ছিল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনবহুল স্থানে নাশকতা চালানো। চিঠিতে আরও উল্লেখ করা হয়, উগ্রবাদীরা জাতীয় সংসদ ভবন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্য বা স্থাপনা, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং শাহবাগ চত্বরের মতো স্থানে বোমা বিস্ফোরণ বা দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে। এমনকি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনাও তাদের থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশের সার্বিক নিরাপত্তার জন্য এই চক্রকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এই হুমকির পরিপ্রেক্ষিতে সারা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। একই

সঙ্গে সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বৃদ্ধি এবং তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে এই নির্দেশনার অনুলিপি র‌্যাবের মহাপরিচালক, ডিএমপি কমিশনার, সব রেঞ্জ ডিআইজি এবং জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ করে জনসমাগমস্থলে টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো