নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামে একদিনেই ছাত্রলীগের তিন মিছিল, উদ্দীপ্ত সারাদেশের নেতাকর্মীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৬

নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামে একদিনেই ছাত্রলীগের তিন মিছিল, উদ্দীপ্ত সারাদেশের নেতাকর্মীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৬ |
২০২৪-এর সংঘাত ও রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ বন্দরনগরী চট্টগ্রামের তিনটি পৃথক স্থানে ‘মিছিল’ বের করেছে। আজ ২৪শে এপ্রিল, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় এই কার্যক্রম লক্ষ্য করা যায়, যার ভিডিও চিত্র পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই উদ্দীপ্ত হন সারাদেশের নেতাকর্মীরা। প্রশংসায় ভাসান চট্টগ্রামের কর্মীদের। একইসাথে উৎসাহ অনুভব করেন নিজেরাও। আজকের এই মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল দলীয় ব্যানার এবং মুখে ছিল ‘তেল দে গ্যাস দে–নইলে গদি ছাইড়া দে, বিদ্যুৎ দে টিকা দে–নইলে গদি ছাইড়া দে; শেখ হাসিনা আসবে–বাংলাদেশ হাসবে’সহ নানা স্লোগান। মূলত তিনটি প্রধান পয়েন্টে এই তৎপরতা দেখা গেছে সকালে ওমরগণি এম.ই.এস কলেজ ছাত্রলীগের ব্যানারে শতাধিক

কর্মীর একটি মিছিল জিইসি মোড় থেকে শুরু হয়ে গোলপাহাড় মোড়ের দিকে যায়। জুমার নামাজের পর সিআরবি এলাকা থেকে চট্টগ্রাম উত্তর-দক্ষিণ ও মহানগর ছাত্রলীগের ব্যানারে অনুরূপ আরেকটি বিশাল মিছিল বের হয়ে টাইগারপাস মোড়ের দিকে অগ্রসর হয়। এরপর বিকাল ৪টার দিকে লাল টুপি পরিহিত শতাধিক নেতাকর্মীর সমন্বয়য়ে একটি মিছিল নগরীর দুই নম্বর গেট এলাকায় মিছিল করে দেশের বর্তমান বিভিন্ন সংকট নিয়ে জনগণের পক্ষে স্লোগান দেয়। বেআইনিভাবে নিষিদ্ধ হওয়ার পর প্রকাশ্য মিছিলে আসা সংগঠনটির এই ভিডিওগুলো মূলত আওয়ামী লীগ ও ছাত্রলীগ সমর্থিত বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপ থেকে প্রচার করা হয়, এরপর সাধারণ জনগণ শেয়ার করে দেয়। ভিডিওগুলোতে অংশগ্রহণকারীদের খুব ধীরে মিছিল শেষ করে প্রস্থান করতে দেখা

গেছে। পুলিশের প্রতিক্রিয়া: “শনাক্ত করে আইনের আওতায় আনা হবে” ছাত্রলীগের এই কর্মসূচি কেন্দ্র করে নড়েচড়ে বসেছে প্রশাসন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তাদের নজরে এসেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নগরের পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ গণমাধ্যমকে জানান: “আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি। ছড়িয়ে পড়া ভিডিওগুলো বিশ্লেষণ করে মিছিলে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে অংশ নেওয়া কাউকেই ছাড় দেওয়া হবে না; দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো