ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয়
মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে
ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের
ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে?
বিশ্লেষণ।। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ট্রেড ডিল: কার স্বার্থে, কার বিনিময়ে?
দুবার ম্যাট্রিক ফেল করেও দমে যাননি বৃদ্ধ গুলাম কাদির
সব বাধা পেরিয়ে শিক্ষার পথে এগিয়ে চলার এক অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত স্থাপন করেছেন ৫৫ বছর বয়সী গুলাম কাদির। পাকিস্তানের মুজাফফরগড়ে তিনি নবম শ্রেণির পরীক্ষায় অংশ নিচ্ছেন। ১৩ বছর আগে ছিল তার শেষ পরীক্ষার চেষ্টা।
গণমাধ্যমকে গুলাম কাদির জানান, তার সন্তানরা শিক্ষিত এবং তারাই তাকে আবার পড়াশোনা শুরু করতে উৎসাহিত করেছেন। অতীতের ব্যর্থতা সত্ত্বেও তিনি উচ্চশিক্ষা অর্জনের দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
তিনি বলেন, অতীতে তিনি দুবার ম্যাট্রিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন, কিন্তু কখনো আশা হারাননি। দীর্ঘ বিরতির পর এবার পূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নিচ্ছেন।
গুলাম কাদির বলেন, এবার আমি অবশ্যই পাস করব এবং ইন্টারমিডিয়েট পর্যায়ের শিক্ষার দিকে এগিয়ে যাব। তিনি আরও বলেন, জ্ঞান অর্জনের জন্য
বয়স কোনো বাধা নয়, আর শেখার প্রতি তার অঙ্গীকার অটুট থাকবে। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
বয়স কোনো বাধা নয়, আর শেখার প্রতি তার অঙ্গীকার অটুট থাকবে। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন



