লেবাননে সম্পদ লুট করছে ইসরাইলি সেনারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ April, ২০২৬

লেবাননে সম্পদ লুট করছে ইসরাইলি সেনারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ April, ২০২৬ |
ইরান যুদ্ধ শুরুর পর লেবাননে নতুন করে আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। হিজবুল্লাহ সেনাদের লক্ষ্য করে হামলার নামে বেসামরিক নাগরিকদের ওপর চলছে হত্যাযজ্ঞ। শুধু তাই নয়, দখলদার সেনারা ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ সম্পদ লুট করছে। এমনটাই জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ। দক্ষিণ লেবাননে অবস্থানরত সূত্রগুলো জানিয়েছে, লুট হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে মোটরসাইকেল, টেলিভিশন, চিত্রকর্ম, সোফা ও কার্পেটসহ বিভিন্ন মূল্যবান জিনিস। প্রতিবেদনটিতে বলা হয়েছে, মাঠপর্যায়ের জ্যেষ্ঠ ও কনিষ্ঠ উভয় কর্মকর্তাই এ বিষয়ে অবগত থাকলেও লুটপাট বন্ধে কার্যকর কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যদিও ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা এ ধরনের ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। সূত্রগুলো আরও জানিয়েছে, সেনারা চুরি

করা জিনিসপত্র নিজেদের যানবাহনে তুলছে এবং তা লুকানোরও কোনো চেষ্টা করছে না। একজন সেনা বলেন, ‘এটা অবিশ্বাস্য মাত্রায় ঘটছে। কেউ কিছু পেলেই—টিভি, সিগারেট, যন্ত্রপাতি বা যা-ই হোক—তা সঙ্গে সঙ্গে নিজের গাড়িতে তুলে রাখছে বা আলাদা করে রাখছে। এটা গোপনে নয়, সবাই দেখছে এবং বুঝছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং