বাংলাদেশে জ্বালানি সংকটের আশঙ্কায় থমকে যাচ্ছে গার্মেন্টস খাত, ক্রয়াদেশ চলে যাচ্ছে ভারতে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৬

বাংলাদেশে জ্বালানি সংকটের আশঙ্কায় থমকে যাচ্ছে গার্মেন্টস খাত, ক্রয়াদেশ চলে যাচ্ছে ভারতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৬ |
বাংলাদেশে সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কায় দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে জ্বালানি পরিস্থিতি আরও খারাপ হতে পারে—এমন ধারণা থেকে বিদেশি ক্রেতারা নতুন ক্রয়াদেশ দেওয়া থেকে সরে আসছেন এবং অনেক অর্ডার ইতোমধ্যে ভারতসহ অন্যান্য দেশে সরিয়ে নিচ্ছেন। বুধবার (২২ এপ্রিল) রাজধানীতে জাতীয় রাজস্ব বোর্ডে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় শিল্প সংশ্লিষ্ট নেতারা এ উদ্বেগের কথা তুলে ধরেন। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ জানান, বিদেশি ক্রেতাদের মধ্যে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি বলেন, কিছু ক্রেতা সরাসরি জানিয়ে দিচ্ছেন—বাংলাদেশে অদূর ভবিষ্যতে

বিদ্যুৎ সংকট তীব্র হতে পারে, তাই তাদের শীর্ষ ব্যবস্থাপনা এখানকার অর্ডার অনুমোদন করছে না। এর ফলে জুলাই-আগস্ট মৌসুমের সম্ভাব্য বড় অর্ডারগুলো ইতোমধ্যে ধীর হয়ে গেছে কিংবা অন্য দেশে চলে যাচ্ছে। ব্যবসায়ীরা আরও জানান, গ্যাস ও বিদ্যুতের ঘাটতির কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে, যা বিদেশি ক্রেতাদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে। অনেক ক্রেতা ঝুঁকি এড়াতে বিকল্প বাজার হিসেবে ভারতকে বেছে নিচ্ছেন। বর্তমান পরিস্থিতিতে দেশের রপ্তানি আয়েও নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে রপ্তানি আয় প্রায় ৪.৮৫ শতাংশ কমেছে এবং তৈরি পোশাক খাতেও নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। শিল্প সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত জ্বালানি সরবরাহ স্থিতিশীল করা না গেলে বাংলাদেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত

বড় ধরনের সংকটে পড়তে পারে। একই সঙ্গে তারা নবায়নযোগ্য জ্বালানিতে কর ছাড়সহ নীতিগত সহায়তার দাবি জানিয়েছেন, যাতে দীর্ঘমেয়াদে জ্বালানি নির্ভরতা কমানো যায়। বিশেষজ্ঞদের মতে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এখন শুধু শিল্প খাত নয়, সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতার জন্যও অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। অন্যথায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা