তেলের লাইনে দাঁড়াতেও ‘ভাড়া চালক’ সংকটে নতুন ব্যবসা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৬

তেলের লাইনে দাঁড়াতেও ‘ভাড়া চালক’ সংকটে নতুন ব্যবসা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৬ |
জ্বালানি সংকটের কারণে দেশের বিভিন্ন এলাকায় পেট্রল পাম্পের সামনে গাড়ির দীর্ঘ লাইন এখন নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। দিন-রাত ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও সময়মতো জ্বালানি না পেয়ে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। তেলের দাম বাড়ানোর পর পরিস্থিতির উন্নতি হবে—এমন আশা থাকলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং গ্রীষ্মের তীব্র তাপদাহের মধ্যে লাইনে দাঁড়িয়ে মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। এই সংকটকেই সুযোগে পরিণত করে নতুন ধরনের ব্যবসা শুরু করেছে অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান ‘সেবা এক্সওয়াইজেড’। প্রতিষ্ঠানটি ‘ফুয়েল রিফুয়েলিং ড্রাইভার সার্ভিস’ নামে এমন একটি সেবা চালু করেছে, যেখানে গ্রাহকের গাড়ি নিয়ে তাদের কর্মীরা তেলের লাইনে দাঁড়িয়ে থাকবেন। ঘণ্টাভিত্তিক পারিশ্রমিকের বিনিময়ে এই সেবা দেওয়া হচ্ছে। দিনের বেলায়

প্রতি ঘণ্টায় ১৭৫.৫২ টাকা এবং রাতে ২২৪.৬৮ টাকা হারে চার্জ নেওয়া হচ্ছে। চাইলে আংশিক সময়ের জন্যও ভাড়াটে চালক নেওয়া যাচ্ছে—অর্থাৎ কয়েক ঘণ্টার অপেক্ষার বোঝা ভাগ করে নিচ্ছেন সেবাকর্মীরা। তবে এ ধরনের সেবা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন, এটি মূলত জ্বালানি ব্যবস্থাপনার ব্যর্থতার প্রতিফলন, যেখানে সংকট সমাধানের বদলে তা কেন্দ্র করে নতুন ব্যবসার প্রসার ঘটছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে ‘সংকটে নতুন পেশার সুযোগ’ হিসেবে দেখলেও অনেকে এটিকে সাধারণ মানুষের দুর্ভোগকে পুঁজি করে ব্যবসা করার উদাহরণ হিসেবে আখ্যা দিয়েছেন। এদিকে এই সেবা আপাতত শুধু প্রাইভেট কারের জন্য সীমিত থাকায় মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের চালকদের দুর্ভোগ আরও প্রকট হয়ে উঠেছে। তাদের

ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা ছাড়া বিকল্প কোনো পথ নেই। বিশেষজ্ঞদের মতে, জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা না ফিরলে এমন অস্বাভাবিক পরিস্থিতি আরও বিস্তৃত হতে পারে। আর এতে সাধারণ মানুষের ভোগান্তি কমার বদলে আরও বাড়ার আশঙ্কাই বেশি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!