যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৬ |
আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে দেশটির বন্দর ও জাহাজগুলোর ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বা আইআরজিসি। শনিবার(১৮ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় এক আনুষ্ঠানিক বিবৃতিতে সামরিক বাহিনীটি জানিয়েছে, ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার আস্থার চরম সংকটের কারণে তারা এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। মূলত গত শুক্রবার ইরান কিছুটা সদয় হয়ে হরমুজ প্রণালি খুলে দেওয়ার একটি উদ্যোগ নিয়েছিল, কিন্তু মার্কিন প্রশাসন তাদের অবরোধ নীতি অব্যাহত রাখায় তেহরান আবারও এই গুরুত্বপূর্ণ জলপথটি রুদ্ধ করে দিয়েছে। বিপ্লবী গার্ডের বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছে, এখন থেকে হরমুজ প্রণালির আশেপাশে

কোনো বিদেশি জাহাজ আসা মানেই তাকে শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতা হিসেবে বিবেচনা করা হবে। বিবৃতি অনুযায়ী, যেসব জাহাজ এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রণালি দিয়ে যাওয়ার দুঃসাহস দেখাবে, তাদের ওপর তাৎক্ষণিক হামলা চালানো হবে। পারস্য উপসাগর এবং ওমান সাগরে বর্তমানে নোঙর করে থাকা সব বাণিজ্যিক জাহাজকে বিপ্লবী গার্ড সতর্ক বার্তা পাঠিয়েছে এবং নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে তারা যেন কোনোভাবেই তাদের বর্তমান অবস্থান পরিবর্তন না করে। ইরান মনে করছে, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করছে এবং আলোচনা চালিয়ে যাওয়ার নামে আসলে অবরোধকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার