ইরান থেকে জ্বালানি তেল কিনছে ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ April, ২০২৬

ইরান থেকে জ্বালানি তেল কিনছে ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ April, ২০২৬ |
ভারতীয় কিছু তেল শোধনাগার সম্প্রতি ইরান থেকে জ্বালানি তেল আমদানি করে তার মূল্য চীনের মুদ্রা ইউয়ানে পরিশোধ করছে। এসব লেনদেন ভারতের আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। খবর রয়টার্সের একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরান ও রাশিয়ার সমুদ্রপথে জ্বালানি তেল বাণিজ্যের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে, যাতে যুদ্ধের কারণে বেড়ে যাওয়া তেলের দাম নিয়ন্ত্রণে আনা যায়। এই সুযোগের মধ্যেই ভারতের কোম্পানিগুলো আবারও ইরানি তেল কেনা শুরু করেছে। এই প্রেক্ষাপটে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল করপোরেশন প্রায় ৯ বছর পর প্রথমবারের মতো ইরান থেকে প্রায় ২০ লাখ ব্যারেল তেল আমদানি করেছে, যার মূল্য আনুমানিক ২০ কোটি ডলার। এছাড়া রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জন্য

ইরানি তেল বহনকারী কয়েকটি জাহাজও ভারতের বন্দরে নোঙর করেছে এবং এর মধ্যে একটি জাহাজ ইতোমধ্যে তেল খালাস করেছে বলে জানা গেছে। সূত্রগুলো বলছে, ইন্ডিয়ান অয়েল ও রিলায়েন্স—দুটি প্রতিষ্ঠানই আইসিআইসিআই ব্যাংকের সাংহাই শাখার মাধ্যমে ইউয়ানে অর্থ পরিশোধ করছে, যা পরে ইরানি বিক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। তবে আইসিআইসিআই ব্যাংক, সংশ্লিষ্ট কোম্পানি এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, ইরানি তেলের ওপর থাকা সাময়িক ছাড় আর বাড়ানো হবে না, এবং এই শিথিলতার মেয়াদ রোববার শেষ হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং