লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু, দক্ষিণে ফিরছে বাস্তুচ্যুত মানুষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৬

লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু, দক্ষিণে ফিরছে বাস্তুচ্যুত মানুষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৬ |
লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে এই অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, যার লক্ষ্য দুই দেশের মধ্যে স্থায়ী নিরাপত্তা ও শান্তি চুক্তি নিয়ে আলোচনা শুরু করা। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ১৬ এপ্রিল থেকে ১০ দিনের এই যুদ্ধবিরতি শুরু হয়েছে। এ সময়ের মধ্যে দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনা চালিয়ে স্থায়ী শান্তি ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হবে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে লেবাননে উদযাপন শুরু হয়। দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত হাজারো মানুষ যানবাহনে করে নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সব পক্ষকে যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়

যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে বলেছে, সব পক্ষকে এটি সম্মান করতে হবে এবং এটিকে স্থায়ী শান্তির দিকে অগ্রসর হওয়ার প্রথম পদক্ষেপ হিসেবে দেখতে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, লেবাননে যুদ্ধবিরতি ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির অংশ এবং এটি আঞ্চলিক যুদ্ধ থামানোর একটি ইতিবাচক পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তি আলোচনার পথ খুলে দিয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, এই ১০ দিনের যুদ্ধবিরতি সফলভাবে মেনে চলা এবং এরপর স্থায়ী চুক্তিতে পৌঁছানো নির্ভর করবে উভয় পক্ষের আন্তরিকতা ও আলোচনার অগ্রগতির উপর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার