ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয়
মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে
ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের
ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে?
বিশ্লেষণ।। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ট্রেড ডিল: কার স্বার্থে, কার বিনিময়ে?
যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে চাপ দিচ্ছে সৌদি
পারস্য উপসাগরীয় অঞ্চলের জ্বালানি রপ্তানিকারক দেশগুলো উদ্বিগ্ন যে ইরান উত্তেজনা বুদ্ধি পেলে বাব আল-মানেব প্রণালী বন্ধ করে দিতে পারে, যা পারস্য উপসাগরের তেল রপ্তানির জন্য একটি গুরুত্বপূর্ণ বহির্গমন পথ।
সৌদি আরব যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালীর ওপর আরোপিত অবরোধ তুলে নিতে এবং আবার আলোচনায় ফিরে যেতে চাপ দিচ্ছে। আরব কর্মকর্তারা জানিয়েছেন, তারা আশঙ্কা করছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপ ইরানকে আরও উত্তেজিত করে তুলতে পারে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথে বিঘ্ন ঘটাতে পারে।
এই অবরোধের উদ্দেশ্য হলো ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত ইরানের অর্থনীতির ওপর আরও চাপ সৃষ্টি করা। তবে কর্মকর্তারা বলেছেন, সৌদি আরব সতর্ক করেছে যে এর জবাবে ইরান বাব আল-মানেব প্রণালী বন্ধ করে দিতে পারে—যা
লোহিত সাগরের একটি গুরুত্বপূর্ণ নৌপথ। সূত্র: হিস্দুস্তান টাইমস
লোহিত সাগরের একটি গুরুত্বপূর্ণ নৌপথ। সূত্র: হিস্দুস্তান টাইমস



