ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয়
মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে
ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের
ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে?
বিশ্লেষণ।। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ট্রেড ডিল: কার স্বার্থে, কার বিনিময়ে?
পত্রিকাটি ‘দুর্নীতিগ্রস্ত’ ও ‘ভুয়া খবর’ পরিবেশনকারী: ট্রাম্প
ইরান যুদ্ধের সংবাদ পরিবেশনা নিয়ে মার্কিন সংবাদমাধ্যমের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প।
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ পরিবেশনার জেরে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের ওপর ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি পত্রিকাটিকে ‘দুর্নীতিগ্রস্ত’ ও ‘ভুয়া খবর’ পরিবেশনকারী হিসেবে অভিহিত করেছেন।
ট্রাম্প লিখেছেন, ‘যারা এখনো নিউইয়র্ক টাইমস পড়েন, তারা পত্রিকাটির খবর দেখে ভাববেন ইরান বোধহয় যুদ্ধে জিতছে বা বেশ ভালো করছে। অথচ বাস্তবতা হলো, ইরান সামরিক ও অন্যান্য সব দিক দিয়ে পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে।’
পত্রিকাটিকে ‘দুর্নীতিগ্রস্ত’ আখ্যা দিয়ে ট্রাম্প আরও বলেন, ‘নিউইয়র্ক টাইমস জানে যে এগুলো ভুয়া খবর। আমার, আমার সমর্থক এবং আমাদের দেশের বিরুদ্ধে মিথ্যাচার ও
জঘন্য কাজের জন্য এই সংবাদমাধ্যমটি কবে ক্ষমা চাইবে?’ ট্রাম্প আরও বলেন, ‘তাদের কি কোনো লজ্জা নেই? কোনো সৌজন্যবোধ নেই?’ সুত্র: হিন্দুস্তান টাইমস
জঘন্য কাজের জন্য এই সংবাদমাধ্যমটি কবে ক্ষমা চাইবে?’ ট্রাম্প আরও বলেন, ‘তাদের কি কোনো লজ্জা নেই? কোনো সৌজন্যবোধ নেই?’ সুত্র: হিন্দুস্তান টাইমস



