হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৬

হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৬ |
ইসলামাবাদের মাটিতে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা চলছে, ঠিক সেই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে নতুন এক বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, হরমুজ প্রণালি খুব শিগগিরই উন্মুক্ত হয়ে যাবে। ট্রাম্প নিজের বার্তায় আবারও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক শক্তি ধ্বংস করে দিয়েছে এবং এর মধ্যে তাদের সম্পূর্ণ নৌ ও বিমান বাহিনীসহ অন্যান্য সামরিক সক্ষমতাও অন্তর্ভুক্ত রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, জ্বালানি তেল সংগ্রহের জন্য খালি ট্যাংকারগুলো যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছে। ইরানের সঙ্গে সম্পাদিত দুই সপ্তাহের শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্প জানান, তেহরান যদি হরমুজ প্রণালি খুলে দেওয়ার শর্তে রাজি হয়, তবেই তিনি দেশটিতে বোমাবর্ষণ স্থগিত রাখার সিদ্ধান্তে

সম্মত হয়েছেন। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরান কৌশলগতভাবে এই জলপথটি বন্ধ করে দিয়েছিল। বিশ্বের ব্যস্ততম এই তেল ও তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন রুটের মাধ্যমেই সাধারণত বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি সরবরাহ হয়ে থাকে। সূত্র: বিবিসি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল