ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ April, ২০২৬

ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ April, ২০২৬ |
ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের সঙ্গে একটি ভালো চুক্তির ৯৯ শতাংশ শর্তই হলো দেশটিকে পারমাণবিক অস্ত্র মুক্ত রাখা। পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে শান্তি আলোচনার আগে গতকাল শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ‘উপসাগরীয় অঞ্চল উন্মুক্ত করবে’ এবং অন্যান্য দেশগুলোও এতে ‘সাহায্য করতে’ প্রস্তুত রয়েছে। ট্রাম্প বলেন, ‘এটি সহজ হবে না।’ তিনি আরও যোগ করেন, ‘আমি এটুকুই বলব: আমরা খুব শীঘ্রই সেটি উন্মুক্ত করব।’ ওয়াশিংটন কীভাবে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক চোকপয়েন্ট বা প্রতিবন্ধকতা দূর করবে সে বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা না দিলেও ট্রাম্প বলেন, হরমুজ

প্রণালীতে ইরানের আরোপিত কার্যত কোনো ‘টোল বুথ’ ব্যবস্থা তিনি মেনে নেবেন না। তেহরান ইঙ্গিত দিয়েছে যে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি হলেও তারা জাহাজগুলোর নিরাপদ চলাচলের জন্য ফি বা শুল্ক আদায় করার পরিকল্পনা করছে। মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে এয়ার ফোরস ওয়ানে ওঠার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘তারা যদি এমনটি করে থাকে, তবে আমরা তা হতে দেব না।’ ট্রাম্প জানান, যেকোনো চুক্তির ক্ষেত্রে ইরান যাতে পারমাণবিক অস্ত্রের অধিকারী না হতে পারে তা নিশ্চিত করাই হবে প্রধান অগ্রাধিকার, আর সেটি হলে প্রণালীটি ‘স্বয়ংক্রিয়ভাবে’ খুলে যাবে। ইরান পারমাণবিক শক্তিধর হতে পারবে না জানিয়ে ট্রাম্প বলেন, ‘কোনো পারমাণবিক অস্ত্র নয়—এটাই হচ্ছে মূল বিষয়ের ৯৯ শতাংশ।’

তিনি যোগ করেন, ‘প্রণালীটি খুলে যাবে। আমরা যদি কেবল চলে আসি...নতুবা তারা কোনো অর্থ উপার্জন করতে পারবে না।’ গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষিত হওয়া সত্ত্বেও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে আছে, যা বিশ্বব্যাপী তেল ও প্রাকৃতিক গ্যাস প্রবাহের প্রায় এক-পঞ্চমাংশকে বাধাগ্রস্ত করছে। এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্স-এর তথ্য অনুযায়ী, শুক্রবার মাত্র দুটি জাহাজ এই প্রণালী অতিক্রম করেছে, যা আগের দিনের পাঁচটির তুলনায় কম। বাজার বিশ্লেষণী সংস্থাটির মতে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা চালু থাকা মাত্র ২২টি জাহাজ এই প্রণালী দিয়ে বের হয়েছে, অথচ যুদ্ধের আগে প্রতিদিন প্রায় ১৩৫টি জাহাজ যাতায়াত করত। লয়েডস লিস্ট

ইন্টেলিজেন্সের তথ্যমতে, প্রণালীটি অবরুদ্ধ থাকায় ৩২৫টি ট্যাঙ্কারসহ ৬০০-এর বেশি জাহাজ এখনও পারস্য উপসাগরে আটকা পড়ে আছে। যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে শনিবার ইসলামাবাদে আলোচনার নেতৃত্ব দেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। আলোচনার নির্ধারিত শর্তাবলী এবং তেহরানের প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনার বিষয়বস্তু নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান এখন পর্যন্ত পরস্পরবিরোধী বার্তা দিয়ে আসছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং