ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের
যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি
হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল
এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক
চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং
জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন
যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান
ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য আলোচনাকে ঘিরে উত্তেজনা বাড়ছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য ইরানের একটি প্রতিনিধি দল পাকিস্তানে যাচ্ছে।
ফার্স নিউজ এজেন্সির বরাতে তিনি বলেন, যেকোনো চুক্তির আগে কিছু শর্ত রয়েছে এবং তার মধ্যে অন্যতম হলো লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করা।
খাতিবজাদেহ আরও বলেন, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় লেবাননকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে তিনি উল্লেখ করেন, “আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বর্তমানে লেবাননে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতির আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ লেবাননকেও যুদ্ধবিরতির অংশ হিসেবে উল্লেখ করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা অস্বীকার করেছেন।
এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, প্রয়োজন
হলে যেকোনো স্থানে গিয়ে হিজবুল্লাহর ওপর হামলা চালানো হবে। বিশ্লেষকদের মতে, লেবাননে চলমান এই হামলা সম্ভাব্য যুদ্ধবিরতিকে ভেস্তে দেওয়ার বড় ঝুঁকি তৈরি করছে। সূত্র: আল–জাজিরা
হলে যেকোনো স্থানে গিয়ে হিজবুল্লাহর ওপর হামলা চালানো হবে। বিশ্লেষকদের মতে, লেবাননে চলমান এই হামলা সম্ভাব্য যুদ্ধবিরতিকে ভেস্তে দেওয়ার বড় ঝুঁকি তৈরি করছে। সূত্র: আল–জাজিরা






