দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত: প্রেসিডেন্ট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৬

দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত: প্রেসিডেন্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৬ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার (৭ এপ্রিল) এক্সে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি লিখেছেন, তিনিসহ প্রায় এক কোটি ৪০ লাখ ইরানি জীবন উৎসর্গ করতে প্রস্তুত হয়েছেন। এই পরিসংখ্যান ইরানের মোট জনসংখ্যার প্রায় ১৬ শতাংশের সমান। পেজেশকিয়ান এক্স পোস্টে বলেন, ১ কোটি ৪০ লাখের বেশি ইরানি নাগরিক এই অভিযানে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। আমি নিজেও ইরানের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলাম, আছি এবং থাকব। এদিকে ইরান সরকার তরুণ, খেলোয়াড়, শিল্পী ও শিক্ষার্থীদের বিদ্যুৎকেন্দ্র ঘিরে রাখার আহ্বান জানিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিও বার্তায় সুপ্রিম কাউন্সিলের সচিব আলী রেজা রহিমি বলেন, বিদ্যুৎকেন্দ্র আমাদের জাতীয় সম্পদ। এগুলো রক্ষা করা আমাদের ভবিষ্যতের

দায়িত্ব। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে সোমবার ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালী খোলার চুক্তিতে না পৌঁছালে বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করা হবে। সময়সীমা মঙ্গলবার রাত ৮টায় শেষ হবে, যা বাংলাদেশ সময় বুধবার (৮ এপ্রিল) ভোর ৬টা। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এ ঘোষণার মূল উদ্দেশ্য সম্ভবত যুক্তরাষ্ট্রকে নিরুৎসাহিত করা এবং দেশভিত্তিক সমর্থন প্রদর্শন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস ওসমান হাদি হত্যার দুই আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত: প্রেসিডেন্ট আজ রাতেই ইরানি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প আওয়ামী লীগ নিষিদ্ধের পর এবার বিএনপি সরকারের ৩ দিনের ‘ডিজিটাল ব্ল্যাকআউট’! দেশের উন্নয়ন-আগ্রগতিতে মূখ্য ভূমিকা রাখা এনার্জি সেক্টরে ধস: ইউনূস সরকারের প্রতিহিংসা নাকি অদক্ষতা? আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রলীগের হুঁশিয়ারি :বিএনপি সংসদে গণতন্ত্রের মৃত্যু ঘোষণা করেছে যেভাবে ডিপ স্টেট-এর খপ্পরে বাংলাদেশ খালেদা জিয়াকে পূর্ণ মুক্তিযোদ্ধা, তারেক-কোকোকে শিশু মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবি মহান সংসদে বিএনপির বড় সংকট ‘গুপ্ত জামায়াত’, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আত্মঘাতী: আনিস আলমগীর প্রতিপক্ষ ছোট ঘটনাকেও ন্যাশনাল ইস্যু বানায়, আমরা কেন পারছি না’—প্রশ্ন গোলাম রব্বানীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আইন মন্ত্রণালয়ের ভেটিং না থাকা ‘গোড়ায় গলদ’: সাবেক সচিব আবু আলম শহীদ খান