ইরান নিয়ে আগেই সতর্ক করেছিল এফবিআই, পাত্তা দেয়নি ওয়াশিংটন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৬

ইরান নিয়ে আগেই সতর্ক করেছিল এফবিআই, পাত্তা দেয়নি ওয়াশিংটন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৬ |
ইরান নিয়ে যুক্তরাষ্ট্রকে আগেই সতর্কবার্তা দিয়েছিল মার্কিন গোয়েন্দাসংস্থা এফবিআই। কিন্তু সেসব বিষয় পাত্তা দেয়নি ওয়াশিংটন। গত মাসে এফবিআই দেশটির অঙ্গরাজ্য ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইরানের ‘অব্যাহত হুমকি’ সম্পর্কে সতর্ক করেছে। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি আইনশৃঙ্খলা গোয়েন্দা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ২০ মার্চের ওই প্রতিবেদনে এফবিআই এবং অন্যান্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছে যে, যুক্তরাষ্ট্রে অবস্থানরত সামরিক ও সরকারি কর্মকর্তা-কর্মচারী, গুরুত্বপূর্ণ ভবন, ইহুদি ও ইসরাইলি প্রতিষ্ঠানের ওপর ইরান সরকারের পক্ষ থেকে হামলার ঝুঁকি রয়েছে। তবে প্রতিবেদনে আরও বলা হয়, এফবিআই এবং ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টার (এনসিটিসি) এখনো সাধারণ জনগণের ওপর বড় ধরনের কোনো হামলার সুনির্দিষ্ট তথ্য

পায়নি। সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন গোয়েন্দা তথ্য পাওয়া গেলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন মাটিতে ইরানি হামলার সম্ভাবনাকে জনসমক্ষে গুরুত্ব দেননি। গত ১১ মার্চ হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানি হামলা নিয়ে তিনি মোটেও চিন্তিত নন। ২০ মার্চের এই প্রতিবেদনটি মূলত একটি ‘পাবলিক সেফটি অ্যাওয়ারনেস রিপোর্ট’। এর আগে রয়টার্সসহ অন্যান্য সংবাদমাধ্যম জানিয়েছিল যে, হোয়াইট হাউজ একই ধরনের একটি গোয়েন্দা তথ্য প্রকাশে বাধা দিয়েছিল। তখন হোয়াইট হাউজের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, প্রকাশের আগে সব তথ্যের যথাযথ যাচাই নিশ্চিত করা হচ্ছে। হোয়াইট হাউজের মুখপাত্র অ্যাবিগেল জ্যাকসন এক বিবৃতিতে বলেন, ‘ট্রাম্প প্রশাসন দেশ ও জনগণকে রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করছে। ব্যক্তিগত

স্তরের কোনো আইনশৃঙ্খলা স্মারকলিপি নিয়ে রিপোর্ট করে সংবাদমাধ্যমের উচিত হবে না দায়িত্বজ্ঞানহীনভাবে জনগণের মধ্যে ভীতি ছড়ানো।’ এছাড়াও গত মাসে রয়টার্স/ইপসোসের এক জরিপ অনুযায়ী, দুই-তৃতীয়াংশ মার্কিন নাগরিক মনে করেন এই যুদ্ধ দ্রুত শেষ করা উচিত। জনমত যুদ্ধের বিপক্ষে থাকায় যে কোনো ধরনের হুমকির খবর এখন বেশ প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার