ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৬

ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৬ |
ইরান ও যুক্তরাষ্ট্র–ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি আনতে ঘাম ছুটে যাচ্ছে মধ্যস্থতাকারী দেশগুলোর। এই মধ্যস্থতার অন্যতম মূল দেশ পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, এই দুই পক্ষের মধ্যে, বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দূরত্ব দূর করার বিষয়টি অনেকটা স্কুলপড়ুয়া বালকদের মারামারি থামানোর মতো, যাদের উভয়েরই অহংবোধ প্রবল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক ওসামা বিন জাভাইড পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছে, পাকিস্তানের কর্মকর্তারা আমাকে জানিয়েছেন, ইসলামাবাদ বর্তমানে এই দুই দেশের ভাষায় ‘হতাশাগ্রস্ত তৎপর কূটনীতি’ চালাচ্ছে। তাঁরা বলছেন, সংবাদপত্র বা শিরোনামের মাধ্যমে তারা কূটনীতি করতে চান না। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এক কর্মকর্তা বলেছেন, তারা মূলত এমন এক পরিস্থিতির মুখোমুখি, যা অনেকটা স্কুলপড়ুয়া বালকদের মারামারির মতো।

এখানে সামলাতে হচ্ছে ‘অহংকার’, আর একই সঙ্গে রয়েছে ‘গভীর অবিশ্বাসের এক বিশাল সাগর’, যার ওপর তাদের সেতু গড়ে তুলতে হচ্ছে। এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই উল্লেখ করেছেন, তারা একাধিকবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার শিকার হয়েছে। তো, এই অবস্থায় এখন প্রশ্ন হচ্ছে—যদি কোনো ধরনের সমঝোতা হয়, যদি কোনো চুক্তি হয়, তাহলে কী নিশ্চয়তা আছে যে তাদের নেতাদের লক্ষ্যবস্তু করা হবে না? আলোচনার টেবিলে বসতে গেলে তাদের নিরাপত্তা কে নিশ্চিত করবে? পাকিস্তানিরা ইরানের ক্ষমতার কাঠামোর বিভিন্ন স্তরের সঙ্গে যোগাযোগ রাখছে। এক পাকিস্তানি সূত্র জানিয়েছে, তারা ইরানের ধর্মীয় নেতাদের সঙ্গে কথা বলছে, কূটনীতিকদের সঙ্গে কথা বলছে এবং সামরিক কমান্ডারদের সঙ্গেও যোগাযোগ করছে—যার মধ্যে

ইঙ্গিত রয়েছে আইআরজিসিও রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার