প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৬

প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৬ |
দখলদার ইহুদি রাষ্ট্র ইরসায়েল ও মার্কিন আগ্রাসনের প্রতিশোধ নিতে একযোগে মধ্যপ্রাচ্যের তিন দেশে হামলা চালিয়েছে ইরান। দেশটির একটি সেতু এবং স্টিল কারখানায় হামলার প্রতিশোধ হিসেবে কুয়েত, বাহরাইন এবং জর্ডানকে নিশানা বানিয়েছে তারা। আজ শুক্রবার (৩ এপ্রিল) ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ইরানের অবকাঠামোর ওপর সাম্প্রতিক হামলার জবাবে এসব আঘাত হানা হয়েছে। এর আগে ইরানের ইসফাহান ও খুজেস্তানের শিল্প ও স্টিল কারখানা কমপ্লেক্স এবং কারাজের বি১ সেতুতে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানি বাহিনীর বিবৃতিতে বলা হয়, ‘আজ (শুক্রবার) সকাল থেকে জর্ডানে সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনীর সরঞ্জাম, সহায়তা ও আবাসনের গুদাম লক্ষ্য করে হামলা চালায়। একই সঙ্গে কুয়েতের আরিফজান ক্যাম্পে যুক্তরাষ্ট্রের সাঁজোয়া ব্রিগেডের যান্ত্রিক ব্যাটালিয়নের

অবস্থানেও আঘাত হানা হয়।’ এতে আরও বলা হয়, ড্রোন ব্যবহার করে বাহরাইনের ‘সবচেয়ে বড় অ্যালুমিনিয়াম গলন কারখানাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে, যা মার্কিন সামরিক শিল্পের সহায়ক হিসেবে কাজ করে।’ সূত্র: আল জাজিরা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর