অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৬

অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৬ |
এফ-৩৫-সহ অত্যাধুনিক দুই মার্কিন বিমান বিধ্বস্তের দাবি করেছে ইরান। দেশটি জানিয়েছে, পৃথক হামলা চালিয়ে এসব বিমান বিধ্বস্ত করা হয়েছে। শুক্রবার (০৩ এপ্রিল) প্রেসটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তাদের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের আকাশসীমায় একটি এফ-৩৫ যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছে। সংস্থাটি দাবি করেছে, বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে বিধ্বস্ত হয়েছে এবং পাইলটের অবস্থান এখনো জানা যায়নি। এর আগে একই দিনে কাসেম দ্বীপে দক্ষিণে আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে আইআরজিসি। তারা জানিয়েছে, বিমানটি পার্সিয়ান গালফের পানিতে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে চ্যালেঞ্জ করা হয়েছে বলে

জানিয়েছে ইরান। ট্রাম্প দাবি করেছিলেন, মার্কিন বাহিনী ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তবে এ দাবি ইরান প্রত্যাখ্যান করেছে। ইরান আরও দাবি করেছে, চলমান সংঘাত শুরুর পর থেকে তারা দুটি এফ-৩৫, একটি এফ-১৮, দুটি এফ-১৬ এবং চারটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তিনটি এফ-১৫ এবং একটি কেসি-১৩৫ ট্যাংকার বিমান হারানোর কথা স্বীকার করেছে। তবে এসব দাবি-পাল্টা দাবির অনেকটাই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে প্রেসটিভি। সূত্র: প্রেস টিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর