ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৬

ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৬ |
ইরান যুদ্ধ ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। গত মাসে যুদ্ধ শুরুর মাত্র ছয় দিনের মাথায় পেন্টাগন জানায়, এই সময়ের মধ্যেই তাদের ১ হাজার ১৩০ কোটি (১১.৩ বিলিয়ন) ডলার ব্যয় হয়েছে। আর নতুন হিসাব অনুযায়ী, যুদ্ধের প্রথম এক মাসেই মোট খরচ দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার কোটি ডলার থেকে সাড়ে ৪ হাজার কোটি ডলার। যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের পকেটে। গড় হিসাবে, এতে প্রতিদিন একজন মার্কিন নাগরিকের ওপর খরচ পড়ছে প্রায় ২ দশমিক ৫ থেকে ৩ দশমিক ৮ ডলার, যার মধ্যম মান প্রায় ৩ ডলার। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে দৈনন্দিন খরচেও হেরফের হচ্ছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানের প্রতিরক্ষা

ব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় খরচ আগের চেয়ে কিছুটা কমেছে। তবে বিশেষজ্ঞদের মতে, এই লড়াইয়ে এখনো প্রতিদিন গড়ে ৩৮ কোটি ৫০ লাখ ডলার ব্যয় করছে ওয়াশিংটন। কোথায় খরচ হচ্ছে বেশি বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বড় ব্যয় হচ্ছে সামরিক খাতে। বিমান হামলা, নৌবাহিনীর উপস্থিতি, যুদ্ধজাহাজ পরিচালনা- সব মিলিয়ে প্রতিদিন প্রায় ১ বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে বলে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে। প্রথম এক মাসেই সামরিক ব্যয় ২৩ থেকে ৩৪ বিলিয়ন ডলারের মধ্যে পৌঁছেছে। আধুনিক অস্ত্র, ক্ষেপণাস্ত্র, বিমান ও সেনা মোতায়েন- সবকিছুই এই ব্যয় বাড়াচ্ছে। অর্থাৎ, যুদ্ধ যত দীর্ঘ হবে, সরাসরি এই খরচ তত দ্রুত বাড়বে। যুদ্ধের সবচেয়ে দ্রুত প্রভাব পড়েছে তেলের দামে। সংঘাত শুরুর আগে যেখানে

তেলের দাম ছিল প্রায় ৭০ থেকে ৮০ ডলার, তা বেড়ে ১১০ থেকে ১১৫ ডলারের বেশি হয়েছে। এর পেছনে মূল কারণগুলো হলো হরমুজ প্রণালীর ঝুঁকি, সরবরাহে অনিশ্চয়তা, বাজারে আতঙ্ক। এর সরাসরি প্রভাবে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে, পরিবহন খরচ বৃদ্ধি হয়েছে। এছাড়া খাদ্যসহ সব পণ্যের দাম বেড়েছে। ফলে সাধারণ মানুষ ‘অদৃশ্য কর’ হিসেবে বেশি টাকা দিচ্ছে। তেলের দাম বাড়া মানেই শুধু পেট্রোলের দাম বাড়া নয়-এটি পুরো অর্থনীতিতে ছড়িয়ে পড়ে। এতে করে পরিবহন ব্যয় বাড়ে, উৎপাদন খরচ বাড়ে, বাজারে পণ্যের দাম বাড়ে। এমনভাবে মূল্যস্ফীতি বাড়তে শুরু করে, যা মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য সবচেয়ে বড় চাপ তৈরি করে। যুদ্ধের আরেকটি বড় প্রভাব পড়েছে

শেয়ারবাজারে। ট্রিলিয়ন ডলারের সম্পদমূল্য হারিয়েছে, অবসরভাতা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিনিয়োগকারীদের আস্থা কমেছে। এই ক্ষতি সরাসরি হাতে ধরা না পড়লেও দীর্ঘমেয়াদে অর্থনীতিকে দুর্বল করে দেয়। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই বিশাল ঋণের বোঝা নিয়ে চলছিল। যুদ্ধ সেই চাপ আরও বাড়াচ্ছে। এতে করে সরকারি ঋণ বাড়ছে, সুদের হার বাড়ছে, মর্টগেজ ও ঋণের খরচ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ, আজকের যুদ্ধের খরচ ভবিষ্যৎ প্রজন্মকেও বহন করতে হবে। অন্য এক বিশ্লেষণে বলা হয়েছে, এই যুদ্ধ পরিচালনায় যুক্তরাষ্ট্রের প্রতিদিন প্রায় ১ বিলিয়ন ডলার খরচ হচ্ছে। বিমান ও নৌবাহিনীর মোতায়েন, যুদ্ধজাহাজ পরিচালনা এবং আধুনিক অস্ত্র ব্যবহারের কারণেই এই বিপুল ব্যয় হচ্ছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ দীর্ঘায়িত হলে এই খরচ আরও দ্রুত বাড়বে এবং তা বৈশ্বিক অর্থনীতি

ও জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। সূত্র: ইয়াহু নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর