ইউনূসের সংবিধান সংস্কার-বাস্তবায়ন আদেশ জাতীয় প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৬

ইউনূসের সংবিধান সংস্কার-বাস্তবায়ন আদেশ জাতীয় প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৬ |
‘জুলাই সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ ইউনূস সরকারের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল এবং জাতীয় প্রতারণা বলে জাতীয় সংসদে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এই আদেশের কোনো আইনি বৈধতা নেই এবং এটি সূচনা থেকেই অবৈধ। মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার উত্থাপিত ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ বিষয়ে নির্ধারিত আলোচনার জবাব দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত উল্লেখ না করেই আদেশটি জাতির সামনে উপস্থাপন করেছে, যা তিনি জাতীয় প্রতারণার অংশ। তার মতে, রাজনৈতিক সমঝোতার বিষয়গুলো উপেক্ষা করে একতরফাভাবে আদেশ জারি করা হয়েছে। আদেশটির আইনি বৈধতা

নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ১৯৭৩ সালের ৭ই এপ্রিলের পর রাষ্ট্রপতির এ ধরনের আদেশ জারির ক্ষমতা ছিল না। তাই এই আদেশের আইনগত ভিত্তি নেই। তিনি বলেন, যে আদেশের জন্মই বৈধ নয়, সেটি আইনগত ভাষায় ‘ভয়েড অ্যাব ইনিশিও’, অর্থাৎ শুরু থেকেই বাতিল। এটি অধ্যাদেশও নয়, আইনও নয় বলেও মন্তব্য করেন তিনি। গণভোটের ব্যালট পদ্ধতির সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণভোটে চারটি প্রশ্ন একসঙ্গে দিয়ে জনগণকে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দিতে বাধ্য করা হয়েছে। এতে জনগণের স্বাধীন মত প্রকাশের সুযোগ সীমিত হয়েছে। তাঁর মতে, একটি অন্তর্র্বতী সরকার মৌলিক রাষ্ট্রীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে না। সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিষয়েও তিনি নির্বাচন কমিশনের সমালোচনা

করেন। তিনি বলেন, অস্তিত্বহীন একটি পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কোনো আইনি বিধান নেই এবং প্রধান নির্বাচন কমিশনারেরও এ ধরনের শপথের ফরম সংসদে পাঠানোর এখতিয়ার নেই। তিনি অভিযোগ করেন, সংবিধান সংরক্ষণের শপথ নিয়ে নির্বাচন কমিশন নিজেরাই সংবিধান লঙ্ঘন করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার